চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসে বিবিয়ানা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:16 অপরাহ্ন 06, জুলাই 2017
in স্পোর্টস
A A
বিনিয়ানা

জার্মান বুন্দেস লিগায় প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিয়ানা স্টেইনহস। ২০১৭-১৮ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চারজন নতুন রেফারিকে নিয়োগ দিয়েছে বুন্দেসলিগা। তাদের মধ্যে বিবিয়ানাই একমাত্র নারী।

বুন্দেসলিগা তো বটেই, ইউরোপিয়ান শীর্ষ লিগে প্রথম নারী রেফারি হতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।

শীর্ষ কোন লিগে প্রথম হলেও একদমই নবীশ নন স্টেইনহাস। ২০১১ সাল থেকেই দ্বিতীয় সারির ফুটবল ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার।

স্টেইনহাস সাবেক ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবের বান্ধবী।

২০১৪ সালে বুন্দেসলিগায় সহকারী রেফারি হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে স্টেইনহাসের। সাবেক বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলার সঙ্গে বিতর্কেও জড়িয়েছিলেন। ২০১৫ সালে স্টেইনহাসকে ‘ফুটবলে নারীদের কোন জায়গা নেই’ কটূক্তি করে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ফরচুনা দাসেলদর্ফ মিডফিল্ডার কেরেম ডেমিরবেয়।

২০০৫ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি তিনি। পাশাপাশি পুলিশেও চাকরি করেন এই জার্মান।

ফিফা জানিয়েছে, ইংল্যান্ডেও তাদের বেশ কয়েকজন নারী কর্মকর্তা আছেন। তারা ভালও করছেন। নারী-পুরুষের ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে কোন পার্থক্য না করতে আহ্বান জানিয়েছে ফিফা।

Tags: নারী রেফারি
Previous Post

বিশ্বজুড়ে বাড়ছে পারমানবিক বিদ্যুতের চাহিদা

Next Post

গুম-খুনের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের দাবি বিএনপির

Next Post

গুম-খুনের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের দাবি বিএনপির

নথি জাল করে হাইকোর্ট থেকে অস্ত্র মামলার আসামির জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT