রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকার সকল অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই সংক্রান্ত ২৩৩ টি রিট নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। আর রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।








