চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে চলমান জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ‘প্রধান পৃষ্ঠপোষক’ সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 05, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
জঙ্গি

যুক্তরাজ্যে চলমান জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সৌদি আরবই প্রধান বৈদেশিক পৃষ্ঠপোষক বলে ব্রিটিশ বিশ্লেষকদের একটি দলের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দ্যা হেনরি জ্যাকসন সোসাইটি নামের ওই থিংক ট্যাংক দলের অভিযোগ, ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর দেশের বাইরে থেকে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্যের প্রচারক এবং সহিংসতা বাড়াতে কাজ করা জঙ্গি দল – এ বিষয়গুলোর মধ্যে একটি পরিষ্কার সম্পর্ক রয়েছে, যা দিন দিন আরও স্পষ্ট ও বিস্তৃত হচ্ছে।

বিবিসি জানায়, বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ এবং অন্যান্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছে। তারই অনেকগুলো প্রতিষ্ঠানে মৌলবাদী মতাদর্শ প্রচারকরা তাদের বক্তব্য প্রচার করছে এবং প্রতিষ্ঠানগুলো জঙ্গিবাদী উপকরণ ও সরঞ্জাম ছড়ানোর ঘাঁটি হিসেবে বিভিন্ন সময়ে কাজ করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, সহায়তাকারীদের তালিকায় প্রথমেই রয়েছে সৌদি আরব। দেশটির বহু ব্যক্তি ও ফাউন্ডেশন ‘অনুদার, ধর্মীয় গোঁড়ামিপূর্ণ ওয়াহাবি মতবাদ’ প্রচারে ব্যাপকভাবে জড়িত। প্রতিবেদনের বেশ কয়েক জায়গায় বিভিন্ন ঘটনা ও তথ্যের উদাহরণও টানা হয়েছে এর পক্ষে।

এসব অর্থায়ন এবং দৃষ্টিভঙ্গি প্রচারের সঙ্গে সৌদি আরবকে যুক্ত করায় এর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যে সৌদি দূতাবাস। তারা এ অভিযোগকে ‘সুনিশ্চিতভাবে মিথ্যা’ বলে দাবি করেছে।জঙ্গি

যুক্তরাজ্যে জঙ্গি কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন প্রকাশের জন্য অনেকদিন ধরেই দেশটির মন্ত্রীরা চাপের ওপর আছেন। সাম্প্রতিক কয়েকটি হামলায় সেই চাপ আরও অনেকটা বেড়ে গেছে।

কিন্তু এরপরও হেনরি জ্যাকসন সোসাইটি’র প্রকাশিত প্রতিবেদন ব্রিটিশ সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করছেন সমালোচকরা। কেননা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশসমূহ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যুক্তরাজ্যের বহুদিনের কূটনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সুসম্পর্ক বিদ্যমান।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনের উপস্থিতি এবং প্রভাব নিয়ে ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি রিপোর্ট তৈরির অনুমোদন দেন। কিন্তু সেটির কাজ এখনো শেষ হয়নি। আদৌ কাজ শেষ হবে কিনা সেটাও এখন সন্দেহ।

Tags: জঙ্গিবাদযুক্তরাজ্যসৌদি আরব
Previous Post

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে মোদি

Next Post

শিশুদের রিয়্যালিটি শো বন্ধের আহ্বান!

Next Post
রিয়্যালিটি শো

শিশুদের রিয়্যালিটি শো বন্ধের আহ্বান!

সুশান্ত সিং ও কৃতি শ্যানন

কেন মুখ ঢাকলেন সুশান্ত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT