চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটো চালিয়ে বেঁচে আছেন বুমরাহর দাদু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 04, জুলাই 2017
in স্পোর্টস
A A

জসপ্রিত বুমরাহ। ভারতীয় ক্রিকেট দলের পেস বোলিংয়ের প্রধান ভরসা। আলো ঝলমলে দুনিয়ায় তিনি সুখেই আছেন, কিন্তু তার বৃদ্ধ দাদু (বাবার বাবা) অভাবের তাড়নায় অটো চালিয়ে জীবনযাপন করছেন! কোটিপতি নাতির কাছে খেতে-পরতে পারেন না।

২০১৪ সালে বিশ্বক্রিকেটের নজরে আসেন জসপ্রিত বুমরাহ। সেবার আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ১.২ কোটি রুপি দিয়ে তাকে দলে নেয়। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

জসপ্রিত বুমরাহ তরতর করে সামনে এগিয়ে গেলেও তার অতীত ঠিকই পেছনে রয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, ৮৪ বছরের সান্তোক সিং বুমরাহ উত্তরাখন্ডের উদ্দাম সিং নগরে বাস করেন। ভাড়া বাসায় থেকে অটো চালান।

২০০১ সালে বুমরাহ পরিবারে নেমে আসে কষ্টের ছায়া। তারকা ক্রিকেটারের বাবা জসবীর সিং বুমরাহ তখন মারা যান। সেই থেকে জসপ্রিতের মা স্কুলশিক্ষিকা দলজিৎ ৭ বছরের বুমরাহকে নিয়ে বিপাকে পড়েন।

‘আমার ছেলে (জসপ্রিতের বাবা) মারা যাওয়ার পর ব্যবসা দেখাশুনা করার মতো কেউ ছিল না। আমারও বয়স বাড়ছিল। তাই ফ্যাক্টরি বিক্রি করে দিতে হয়।’ বলেন জসপ্রিতের দাদু।

ফ্যাক্টরি বিক্রি করার পর সান্তোক সিং উত্তরাখন্ডে চলে যান। সেখানে চারটি টেম্পো কেনেন। কিন্তু সেই ব্যবসাও দাঁড় করাতে পারেননি। এরপর নিজেই অটো চালাতে নামেন।

অন্যদিকে মায়ের কাছে থেকে ক্রিকেটটা চালিয়ে যান জসপ্রিত। ২০১৬ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেন।

জসপ্রিত যখন খেলতে নামেন, তখন অন্য সবার মতো তার দাদুও টিভিতে চোখ রাখেন। উত্তরসূরিকে টিভির পর্দায় দেখেন আর চোখ ভেজান। জীবনের পড়ন্ত বিকেলে সান্তোকের শেষ ইচ্ছা, একটিবার নাতির সঙ্গে দেখা করে বুকে জড়িয়ে ধরবেন।

জসপ্রিত তো অনেক দূরে। সান্তোক কি পৌছাতে পারবেন?

Tags: জসপ্রিত বুমরাহ
Previous Post

সরকারি গুদামে যাচ্ছে না চাল

Next Post

জবানবন্দী দিচ্ছেন ফরহাদ মজহার

Next Post
ফরহাদ মজহার

জবানবন্দী দিচ্ছেন ফরহাদ মজহার

সংবাদ সম্মেলনে শাকিব খান

নিষিদ্ধ করাতে আমার কিছু যায় আসে না: শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT