চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বোলিং সামলাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 23, মার্চ 2016
in স্পোর্টস
A A

‘ডু অর ডাই’ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা। শুরুতেই টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। টাইগার একাদশে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বাদ পড়েছেন সাকলাইন সজীব। আজও দলে জায়গা পাননি নাসির হোসেন।

২০ ওভার শেষে ভারত বাংলাদেশকে জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে।

৫ রান বাদে মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন যুবরাজ সিং। স্কয়ার লেগে তার ক্যাচ নিন আল-আমিন। তার বিদায়ে এখন ক্রিজে আছেন মহেন্দ্র সিং ধোনি এবং
রবীন্দ্র জাদেজা।

১৭ রান বাদে পরপর দুই বলে সুরেশ রায়না এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে হ্যাট্টিকের সম্ভাবনা তৈরী করেন আল-আমিন হোসেন। মিড উইকেটে রায়নার ক্যাচ নেন সাব্বির রহমান এবং  সৌম্য সরকার লেগ বাউন্ডারিতে হার্দিকে দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার।

১৪তম ওভারে কোহলিকে বোল্ড করেন বাড়ন্ত পার্টনারশিপকে টেনে ধরেন শুভাগত হোম। কোহলি-রায়না জুটি থেকে আসে ৫০ রান।

টাইগারদের দ্বিতীয় সাফল্য সাকিব আল হাসানের হাত ধরে। রোহিতের ৩ রান বাদেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ধাওয়ান। স্কোর বোর্ডে রান তখন ৪৫।

ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিত-ধাওয়ান জুটির রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন কাটার বয় মুস্তাফিজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুস্তাফিজকে ছক্কায় সীমানা ছাড়া করে ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছিলেন রোহিত-ধাওয়ান। ঠিক ওই ওভারেরই শেষ বলে মুস্তাফিজের স্লোয়ার। মিড উইকেটে রোহিতের ক্যাচ তালুবন্দী করতে মোটেও ভুল করেননি সাব্বির রহমান।

সুপার টেনের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় অনেকটা নিশ্চিত হয় বাংলাদেশের। তবে কাগজ-কলমে এখনো সব আশা ফুরিয়ে যায়নি। অন্যদিকে নিজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারতের সামনেও আজ জয়ের বিকল্প নেই।

ভারতের বিপক্ষে আজ জিততে পারলে শেষ চারের আশা টিকে থাকবে বাংলাদেশেরও। পরের
ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচে জয় তুলে নেওয়ার
পাশাপাশি রান রেটের হিসাব করতে হবে মাশরাফিদেরও।

তাই শুধু জয় নয়, ব্যবধানও
মাথায় রাখতে হবে তাদের। তার উপর ১৯৯৮ সালের পর এই প্রথম ভারতের মাটিতে
ভারতের সঙ্গে মোকাবেলায় নামছে টাইগাররা।

বাংলাদেশ দল: মাশরাফি
বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল,মোহাম্মদ মিথুন,
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, সৌম্য
সরকার, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, শুভাগত হোম।

ভারত দল: 
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান,
সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পান্ডে,
রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, এবং  জাসপ্রিত বুমরাহ।

Tags: টি২০ বিশ্বকাপ
Previous Post

রিজার্ভ চুরির ঘটনায় কংগ্রেস ম্যানের চিঠি

Next Post

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ভুমিকা সন্তোষজনক: ইসি

Next Post

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ভুমিকা সন্তোষজনক: ইসি

জাদুঘরে স্বাধীন বাংলা বেতারের প্রদর্শনী কক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT