চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার গতি নিয়ে ‘চিন্তা নেই’ বাংলাদেশের

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:28 অপরাহ্ন 04, জুলাই 2017
in স্পোর্টস
A A
ইমরুল কায়েস (ছবি: চ্যানেল আই অনলাইন)

ইমরুল কায়েস (ছবি: চ্যানেল আই অনলাইন)

অস্ট্রেলিয়ার শক্তিশালী দিক নিয়ে কথা বলতে গেলে গতি সম্পন্ন পেসারদের কথা বলতে হয় সবার আগে। কিন্তু ওই গতিতে তারা যতই শক্তিশালী হোন না কেন, বাংলাদেশ চিন্তিত নয়। বিসিবিতে জিম শেষে ইমরুল কায়েস বললেন, বাংলাদেশ এখন আর এটা নিয়ে চিন্তা করে না।

‘আন্তর্জাতিক প্রত্যেকটা ম্যাচেই দেখবেন পেস অ্যাটাক ভাল থাকে। অস্ট্রেলিয়ারও ভালো অ্যাটাক আছে। এটা নিয়ে এখন কেউ চিন্তা করে না। বাংলাদেশ দল পেস খেলতে পারে না কিংবা পেসে দুর্বল, এমনটা এখন নেই।’

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের খুব বেশি টেস্ট খেলা হয়নি। টেস্ট আঙিনায় পা রাখার ১৭ বছরে অজিদের সঙ্গে টাইগাররা খেলেছে মাত্র চারটি টেস্ট। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে দুটি আর ২০০৬ সালে দেশের মাটিতে দুটি। ১১ বছরের লম্বা বিরতি ভেঙে ১৮ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।

আনুষ্ঠানিকভাবে এখনও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিক্যাম্প শুরু না হলেও নিজ তাগিদে ফিটনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ, মুমিনুল, সাব্বিরের পর মঙ্গলবার যোগ দিয়েছেন ইমরুল কায়েস। ফিটনেস নিয়েই ঘাম ঝরাচ্ছেন সবাই।

নিজের ভাবনার কথা জানাতে গিয়ে ইমরুল বললেন ব্যক্তিগত কোনো টার্গেট সেট করে মাঠে নামেন না তিনি, ‘ব্যক্তিগত টার্গেট আমি সেট করি না। তাতে নিজের প্রতি প্রেসার তৈরি হয়ে যায়। খেলতে থাকি…যদি সুযোগ পাই ইনিংস বড় করার চেষ্টা থাকবে। চেষ্টা করবো শেষ যেভাবে খেলে এসেছি টেস্ট ক্রিকেট ওভাবে খেলার।’

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার তেমন সুযোগ আসে না। এবারের সিরিজটায় বাড়তি গুরুত্ব থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে পারা অনেক বড় সুযোগ। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই। যদি খেলার সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করবো। চেষ্টা থাকবে টিম হিসেবে খেলার, ফলাফল আশা করবে সবাই।’

জাতীয় দলে ইমরুল কায়েসের পজিশন কখনোই নির্দিষ্ট নয়। কখনো ওপেন করেন, কখনো নিচের দিকে নেমে যান। ইমরুল মানিয়ে নেয়ার চেষ্টা করেন ঠিকই, কিন্তু সমস্যাও একটু হয়।

‘এটা সবার জন্য সমস্যা। আপনি অফিসে গিয়ে যদি দেখেন আপনার ডেস্ক পরিবর্তন হয়ে অন্য জায়গায় গেছে, তখন কাজ করতে অস্বস্তি লাগবে। সেম জিনিস সবার হয়। লাইফে শুধু ক্রিকেট খেলায় না, যেকোনো মানুষের জীবনে এটা প্রভাব ফেলে।’

ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ ভাবা হচ্ছিল। কিন্তু তাদের বাংলাদেশ নিজেদের শেষ টেস্টে হারিয়ে দিয়েছে। সেকথা স্মরণ করে ইমরুল বলেন, ‘ইংল্যান্ডের সাথে ভেবেছিলাম খুব কঠিন হবে। আমরা যখন খেলা শুরু করলাম বুঝতে পেরেছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কী হচ্ছে। তাই আমার কাছে মনে হয় কোন টিম শক্তিশালী আর কোন টিম দুর্বল-এটা ভাবার দরকার নেই। আমরা মাঠে একটা টিম হিসেবে খেলি। যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি…কোন টিম কী করবে না করবে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাদের উচিত হবে পরিকল্পনা ঠিক রাখা।’

Previous Post

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা টাঙ্গাইলের বাসুলিয়া পর্যটন কেন্দ্র

Next Post

এক হাজার শিশুকে অন্যরকম দিন উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনী

Next Post

এক হাজার শিশুকে অন্যরকম দিন উপহার দিল বাংলাদেশ সেনাবাহিনী

কোহলি-শাস্ত্রী জুটির পক্ষে ভোট বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT