চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ফরহাদ মজহারের পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 অপরাহ্ন 03, জুলাই 2017
in বাংলাদেশ
A A

বিশিষ্ট কলামিস্ট, লেখক, কবি ফরহাদ মজহারকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ফরহাদ মজহারের পরিবার। সোমবার রাত সোয়া ১০টার দিকে ফরহাদ মজহারের বাসায় এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে তার স্ত্রী ও কন্যা এই দাবি জানান।

তারা বলেন, যেহেতু ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেছে, তাই স্বাভাবিকবাবেই তারা উদ্বিগ্ন। এছাড়া ফোন করে মুক্তিপণ চাওয়ায় ঘটনাটিকে তারা আর নিখোঁজ বলতে চাননা। তারা ঘটনাটিকে অপহরণ বলছেন।

ঘটনার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা বলেন, তারা কোন কিছু অনুমান করতে চান না। তাদের কাছে ফরহাদ মজহারের নিরাপত্তা এবং ফিরে আসাই গুরুত্বপূর্ণ।

বিএনপির বিবৃতি বিষয়ে তিনি বলেন, এটি বিএনপির ব্যাপার, তাদের না। ফরহাদ মজহার তো আর বিএনপির সদস্য না। তিনি সবকিছুর ঊর্ধ্বে থেকে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করেন।

ফরহাদ মজহারের কন্যা বলেন, পুলিশের কাছে ফোন ট্র্যাক থেকে শুরু করে যাবতীয় তথ্য আছে, সরকার সব তথ্য জানে, তাই তাকে খুঁজে বের করতে না পারা হবে সরকারের জন্য ব্যর্থতা, এটি সরকারের জন্য খারাপ বয়ে আনবে। বিএনপির বিবৃতিকে তিনিও বিএনপির ব্যাপার বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ফরহাদ মজহারের মতো একজন বুদ্ধিজীবী ও প্রতিবাদি মানুষের অপহরণ হয়ে যাওয়া দুঃখজনক। এটি সরকারের ব্যর্থতা, এটি ভুল কাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুরদর্শী উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনা প্রধানমন্ত্রী জানেন না তা হতে পারেনা ‘ তিনিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই বিভ্রান্তি না ছড়িয়ে ফরহাদ মজহারকে উদ্ধারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Tags: ফরহাদ মজহারফরহাদ মজহার অপহরণ
Previous Post

জয়ে শুরু মারের উইম্বলডন

Next Post

কমনওয়েলথে ফাহাদ-রাকিব-নিয়াজের ভালো শুরু

Next Post
বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

কমনওয়েলথে ফাহাদ-রাকিব-নিয়াজের ভালো শুরু

ফরহাদ মজহার

যশোর থেকে ফরহাদ মজহারকে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT