চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘পরবর্তী রাষ্ট্রপতি’ বিষয়ে আনন্দবাজারের চিন্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 25, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী সম্পাদকীয় প্রকাশ করেছে ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। শনিবার পত্রিকাটিতে প্রকাশিত ওই সম্পাদকীয়তে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা দায়িত্ব পেতে পারেন বলে মত প্রকাশ করা হয়েছে।

এর পেছনে অবশ্য কিছু যুক্তিও তুলে ধরে তারা। লেখকের দাবি,  শেখ হাসিনা প্রতিবাদী। তিনি একের পর এক যুদ্ধাপরাধীর ফাঁসির ব্যবস্থা করে কঠিন বার্তা দিয়েছেন। বাংলাদেশকে তিনি ধর্মনিরপেক্ষতার পথেই টেনে নিয়ে যেতে চান। সামনের সব বাধাই তাঁর কাছে তুচ্ছ।

সেখানে আরও লেখা হয়েছে, হাসিনার আগ্রহেই ২০১৩র ২০ মার্চ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হয়েছিলেন সংসদের স্পিকার আব্দুল হামিদ। তার ন’মাস পর সাধারণ নির্বাচন জিতে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার সাধারণ নির্বাচন ২০১৯’এ। তার আগেই বর্তমান রাষ্ট্রপতি হামিদের মেয়াদ ফুরনোর কথা। সেই শূন্য আসনে সুরেন্দ্রকুমারকে বসানোর সুযোগ ছাড়বেন কেন হাসিনা। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার সুযোগ তার সামনে।

সিলেটের সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার বক্তব্য তেমন ঘটনারই ইঙ্গিত বলে উল্লেখ করে পত্রিকাটি। সুরেন্দ্রকুমার সিনহা সেদিন তার বলেছিলেন, আমেরিকায় ডলার যার, গণতন্ত্র তার। বাংলাদেশে তা নয়। এখানে সবাই সমান।

পরে রিপোর্টটিতে অতীতের আরো অনেকগুলো রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাস তুলে ধরা হয়। সেখানে লেখা হয়, পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি আবু সঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তাকে ঘিরেই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সরকার আবর্তিত। মন্ত্রী ছিলেন সর্বসাকুল্যে ১১ জন। ১৯৭২ এর ১২ জানুয়ারি প্রতিষ্ঠিত সরকার বেশি দিন দায়িত্ব পালন করতে পারেনি। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীতে সংসদীয় রীতির পরিবর্তে রাষ্ট্রপতি চালিত সরকার চালু হয়। রাষ্ট্রপতি হন মুজিবুর রহমান। ছ’মাস বাদে ১৫ আগস্ট সেনা আক্রমণে সপরিবারে নিহত হন মুজিব। রাষ্ট্রপতি হন আওয়ামি লিগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ। বাংলাদেশের মুক্তিযু্দ্ধে মুজিবের নেতৃত্বে লিগে যোগ দিলেও মোস্তাক ছিলেন মুজিবের শত্রু। মুজিব হত্যায় তার হাত ছিল বলে অভিযোগ করা হয়। ছ’মাস পর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মোস্তাক ক্ষমতাচ্যুত হন।

১৯৭৮-এর ৩ জুন ৭৬.৭ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৯-এর ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। এপ্রিলে সামরিক আইন প্রত্যাহার। ১৯৮১র ৩১ মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত। মেজর জেনারেল মঞ্জুর রাষ্ট্রপতি। ১৫ নভেম্বর নির্বাচনে জিতে রাষ্ট্রপতি হলেন বিএনপি প্রার্থী এমএ সাত্তার। ১৯৮২র ২৪ মার্চ সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি হন।

১৯৯০-এর ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবউদ্দিন আহমেদের হাতে ক্ষমতা তুলে দেন এরশাদ। ১৯৯৬-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রপতি হন সাহাবউদ্দিন। ২০০৮-এ দ্বিতীয় বার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব নিয়েই যুদ্ধপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি তৎপর। মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোযোগী। পিতা মুজিবের মতই প্রধান বিচারপতিকেই রাষ্ট্রপতি করাটা পছন্দ করেন হাসিনা। এতে সুবিধে দু’দিকে। এক, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা। দুই, একজন আইনজ্ঞকে অভিভাবক হিসেবে পাওয়া।

Tags: প্রধান বিচারপতিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

সরাসরি দেখুন ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা ম্যাচ

Next Post

বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপনাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

Next Post

বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপনাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অবসর নেওয়ার বিষয়ে যা বললেন মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT