চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো তনুর লাশের ময়নাতদন্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 28, মার্চ 2016
in বাংলাদেশ
A A

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর মরদেহ আবার ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ তার মরদেহ
কবর থেকে তোলা হতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি
একেএম মনজুর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার কুমিল্লার অতিরিক্ত চীফ
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয়নাব বেগম নিহত তনুর মরদেহের আবারো ময়নাতদন্তের নির্দেশ দেন।

মরদেহের ডিএনএ পরীক্ষাসহ বেশ কয়েকটি বিষয়ে নিশ্চিত হতে চান তদন্ত কর্মকর্তারা। এজন্য হত্যার শিকার হওয়ার সময় তনুর পরনের পোশাকে থাকা ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ঢাকা সিআইডির ক্রাইম সিন বিভাগে পাঠানো হয়।

ওসি মনজুর হোসেন বলেন, তনুর মরদেহের নতুন করে ময়না তদন্তের জন্য আমার সম্ভাব্য ৩০ মার্চ দিন নির্ধারণ করেছি। এ জন্য একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগের আবেদন করা হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সংশ্লিষ্টরাও ওই সময় উপস্থিত থাকবেন।

মামলটির তদন্ত ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিহত তনুর মরদেহ যে স্থানে এবং যেভাবে পড়ে ছিল তাতে তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন তনু ঘটনাস্থলে নিহত হয়েছে কিনা। নাকি তনুকে হত্যার পর লাশ পাহাড় হাউসের রাস্তার কালভার্টের পাশের জঙ্গলে এনে ফেলা হয়েছে।

তদন্তকারীরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছেন। জানা গেছে, নিহত তনুর লাশ যেভাবে পড়ে ছিল এবং যেভাবে একের পর এক তার জুতা, কাঁটা চুল ও মোবাইল ফোন পড়েছিল তাতে নানা প্রশ্নের তৈরী হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে কনডমের একটি খালি প্যাকেটও পড়েছিল অথচ কোন লুব্রিকেট বা তার প্যাকেট ছিল না।

তনুর হত্যা তদন্তে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে তার চুল কেন কাঁটা ছিল। চুলের উপর ক্ষোভ প্রকাশ করতে পারে কে? বা কেন? চুল কাঁটা এবং তনুর মুখে, কানে ও হাঁটুতে খুব সামান্য আঘাত এবং কামিজ দুই দিক থেকে ছেড়া এ থেকে নতুন একটি ধারণা জন্মাচ্ছে যে, তনুর এই নির্মম ঘটনার মধ্যে কোন নারীর হাত আছে কিনা?

জানা গেছে, তনুকে উত্যাক্ত করতো যে যুবক তাকে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের পর ঐ যুবক এখন তার বাসাতেই রয়েছে। তবে তার ব্যবহৃত তিনটি মোবাইলফোনের কল লিষ্ট সংগ্রহের অপেক্ষায় আছে তদন্ত কর্মকর্তারা।

সর্বশেষ খবরে জানা গেছে, গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্বরত গার্ডসহ ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউসের কাছের
জঙ্গলে পাওয়া যায় সোহাগী জাহান তনুর লাশ। পরদিন তার বাবা ইয়ার হোসেন বাদি
হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে। এরপর থেকে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চলছে পুরো দেশজুড়েই।

Tags: তনু হত্যা
Previous Post

টি২০তে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ: আকরাম খান

Next Post

তনুর জন্য এক ঘণ্টা

Next Post

তনুর জন্য এক ঘণ্টা

হামলার প্রতিশোধ চান নাওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT