চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরিতে দেশের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে দুদক

রোকসানা আমিন by রোকসানা আমিন
3:36 পূর্বাহ্ন 29, মার্চ 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় এদেশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নজরে রাখা হচ্ছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান জানিয়েছেন কোনো দুর্নীতিবাজকেই মুক্ত রাখা হবে না।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ কর্মসূচির অংশ হিসেবে সকালে দুদক কার্যালয় থেকে বের হয় র‌্যালি।

র‌্যালিটি কাকরাইল মোড়-তোপখানা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানেই চলতি বছরের বহুল আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার অনুসন্ধান নিয়ে প্রশ্ন ছিলো গণমাধ্যমের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বিষয়টি নজরে রাখা হচ্ছে। ‘আপনারা জানেন, ২০১৫ সালে মানি লন্ডারিং আইন করা হয়েছে। কোন সংস্থা কোন তদন্ত করবে ওই আইনে তা ভাগ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে এ দেশের কেউ জড়িত থাকলে শুধু তখন দুদক এ বিষয়ে তদন্ত করবে বলে জানান তিনি।

দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে এর মূল উৎপাটনে সকলের সহায়তা চান দুদক চেয়ারম্যান। বলেন, দুদকের অনেক অর্জন রয়েছে। সেসব অর্জন ধরে রাখার জন্য হলেও দুর্নীতি প্রতিরোধ ও হ্রাসে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ইকবাল মাহমুদ বলেন, যারা সৎ, ভালো, অন্যায় করেন না, তাদের জন্য দুর্নীতি দমন কমিশন একটি ভালো জায়গা হবে। অন্যদিকে যারা অপরাধী, তারা মুক্ত থাকতে পারবে না।

বেশকিছু কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে দুদক।

Tags: দুদকবাংলাদেশ ব্যাংক
Previous Post

রিজার্ভ চুরির ঘটনায় প্রকাশিত হলো দুই নাম

Next Post

৪ বিদেশী ও ক্রু বাদে ইজিপ্টএয়ারের যাত্রীরা মুক্ত

Next Post

৪ বিদেশী ও ক্রু বাদে ইজিপ্টএয়ারের যাত্রীরা মুক্ত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খুঁটিনাটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT