চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইইউ’র নিষেধাজ্ঞা তুলে নিতে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

চকোর মালিথা by চকোর মালিথা
8:20 পূর্বাহ্ন 02, জুলাই 2017
in বাংলাদেশ
A A
ইইউ

বাংলাদেশ থেকে পণ্যবাহী কার্গো পরিবহণে যুক্তরাজ্য এবং ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নিতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিভিল এভিয়েশন অথরিটি বলছে আগামী দুই মাসের মধ্যে ইউকে এবং ইইউ-এর নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা স্ক্যানার বসানো হবে। কেবল তখনই আকাশ পথে সরাসরি পণ্য পাঠানো সম্ভব হবে।

নিরাপত্তার কথা বলে গত বছর হঠাৎ করেই বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি কার্গো পরিবহণ বন্ধ করে দিয়েছিলো যুক্তরাজ্য। এর পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে লন্ডনের রেড লাইন কোম্পানিকে পরামর্শক নিয়োগ দেয় সিভিল এভিয়েশন।

৭৭ কোটি টাকা ব্যয়ের ২ বছর মেয়াদী সেই চুক্তি শেষ হবে ২০১৮ সালের ১৮ মার্চ। প্রায় দেড় বছর পার হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি যুক্তরাজ্য। এবার গত ১ জুন কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয় ইউরোপিয় ইউনিয়ন।

যুক্তরাজ্য ও ইইউ এর নিষেধাজ্ঞা মাথার নিয়ে নতুন করে কাজ শুরু করেছে সিভিল এভিয়েশন। আধুনিক বিশ্বের বিমান-বন্দরগুলোর মতোই এক্সপ্লুসিভ ডিটেকটিভ সিস্টেম ইডিএস স্ক্যানিংসহ নিরাপত্তামূলক সব ব্যবস্থা নিশ্চিত করা হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

আর এসব কিছুর মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো পালিত হচ্ছে সেফটি সিকিউরিটি উইক।

বিমান উড্ডয়ন, অবতরণ ও পার্কিংয়ের জন্য নিরাপত্তা ব্যাহত হয় এমন সব কার্যক্রম চিহ্নিত করে যথোপযোক্ত ব্যবস্থা গ্রহণে কাজ করছে সিভিল এভিয়েশন।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Tags: বাংলাদেশ বিমান
Previous Post

বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

Next Post

আবারো সৌদি জোটের শর্ত প্রত্যাখ্যান কাতারের

Next Post
সম্পর্কচ্ছেদ-কাতার

আবারো সৌদি জোটের শর্ত প্রত্যাখ্যান কাতারের

প্রধান বিচারপতি-অ্যাটর্নি জেনারেল

'এটাই লাস্ট চান্স' অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT