চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 29, জুন 2017
in কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নয়ন ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিচে পদ্মা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল।

পানিতে ডুবে নিহত স্কুল ছাত্র নয়ন ঈশ্বরদী বিমানবন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। কয়েকদিন আগে নিকট আত্মীয়ের বিয়ে উপলক্ষে ঈশ্বরদী থেকে দৌলতপুরের ইসলামপুর গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে নয়ন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নয়ন ও তার মামাতো ভাই বিকেলে পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় পা পিছলে হঠাৎ করে সে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তারা নয়নের হাত ধরে ওঠানোর চেষ্টা করলেও নয়ন গভীর পানিতে ডুবে যায়।

এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট পদ্মা নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নয়নের সন্ধান পায়নি। খুলনা থেকে ডুবুরি দল এসেও উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

পরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ডুবুরি দল পুনরায় পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সাড়ে ৯ টার দিকে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

নিহত নয়ন ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার শৈলবাড়িয়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

Previous Post

হলি আর্টিজান: ওসি সালাউদ্দিন ছিল পরিবারের খুঁটি

Next Post

ওয়ারফেজের সিঙ্গেল ট্র্যাকের গান ভিডিও

Next Post
ওয়ারফেজ

ওয়ারফেজের সিঙ্গেল ট্র্যাকের গান ভিডিও

খোদ সংসদে এরশাদের মিথ্যাচারেও আমাদের নীরবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT