চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো, ট্রাম্পের বিদ্বেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 25, জুন 2017
in আন্তর্জাতিক
A A
ঈদুল ফিতর

ঈদুল ফিতর উপলক্ষে কানাডায় বসবাসরত মুসলমানদেরকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঈদের শুভেচ্ছা জানালেও এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেখেছেন ঠিক বিপরীত নজির। কয়েক শতকের পুরনো রীতি ভেঙ্গে রমজান মাসের শেষ দিনের ইফতার পার্টিও বাতিল করেছেন তিনি।

মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে কানাডার মুসলিম সম্প্রদায়ের প্রতি ভালোবাসা জানিয়ে শনিবার অনলাইনে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে ‘ঈদ মোবারক’ জানিয়ে ট্রুডো বলেন, ‘প্রতিবেশীদের প্রতি সম্প্রীতি কানাডার মূল চেতনা।’

এসময় রমজানে দেশজুড়ে মুসলিম পরিবারদের খাবার সরবরাহ করা কানাডার ফুড ব্যাঙ্কগুলোর প্রতিও নিজের ভালোলাগা প্রকাশ করেন ট্রুডো। এ বিষয়ে তিনি লিখেন, ‘মন্ট্রিয়ল এবং টরেন্টোর ফুন্ড ব্যাংকগুলোতে আমি কমিউনিটি স্পিরিট অনুভব করতে পারি। তা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়, আমাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক আমরা সবাই এক।’

নিজ দেশের সাংস্কৃতিক বহুত্ববাদকে স্বাগত জানানো ট্রুডো এর আগেও পাঞ্জাবিদের বৈশাখি উৎসব বা তামিলদের পোঙ্গাল উৎসবে শুভেচ্ছা জানিয়ে বহুত্ববাদের প্রতি শ্রদ্ধার অনন্য উদাহরণ রেখেছিলেন।

কিন্তু ট্রুডোর এই ভালোবাসার ঠিক বিপরীত কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই শতকেরও বেশি সময় ধরে চলে আসা রমজানের শেষ দিন হোয়াইট হাউজে ইফতার ডিনার আয়োজনের প্রথার সমাপ্তি টেনেছেন তিনি। চলতি বছরের শুরুতেই অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইফতার ডিনার বাতিলের আভাস দিয়েছিলেন।

তবে শনিবার বিকেলে এক বিবৃতিতে হোয়াইট হাউজ রমজান মাসে বিশ্বাস এবং উদারতার আলোকে মুসলিমদের প্রতি একাত্মতার কথা জানায়। ওই বিবৃতিতে বলা হয়, ‘এই পবিত্র দিনে আমরা রহমত, করুণা এবং এবং দয়ার গুরুত্ব অনুভব করি। বিশ্বের মুসলিমদের সাথে যুক্তরাষ্ট্র এই মূল্যবোধকে সম্মান করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। ঈদ মোবারক।’

৯/১১ এর ঘটনার পরেও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার দুই মেয়াদের প্রতি বছর ইফতার ডিনার আয়োজন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়।’

Tags: ঈদুল ফিতরজাস্টিন ট্রুডোডোনাল্ড ট্রাম্প
Previous Post

লজ্জা পেতাম, তবুও অপেক্ষায় থাকতাম ঈদ সালামির

Next Post

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Next Post

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ঈদের জামাতের পরে কোলাকুলি

ঈদ আমাদের কী শিক্ষা দেয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT