চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠানে চার স্তরের নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 24, জুন 2017
in বাংলাদেশ
A A

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন, সেজন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ খেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শনকালে ঈদের নামাজের নিরাপত্তায় ডিএমপি’র গৃহীত ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

রাজধানীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে ।

এছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নগরীর প্রায় ৫শ’ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুলিশের পক্ষ থেকে এসব ঈদের জামাতের জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা সর্ম্পকে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। ঈদগাহের চতুর্থদিকে ও ভেতরে সর্তক অবস্থায় থাকবে ইউনিফর্ম পরা ও সাদা পোষাকের ব্যাপক সংখ্যক পুলিশ।

আছাদুজ্জামান মিয়া বলেন,জাতীয় ঈদগাহ ও তার আশপাশের নিরাপত্তায় বসানো হয়েছে বিপুল সংখ্যক সিসি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে জাতীয় ঈদগাহ ও তার চারপাশের সার্বিক অবস্থা মনিটরিং করা হবে বলে তিনি জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তায় রয়েছে ফায়ার টেন্ডার, কমান্ড ভেহিক্যাল ও ওয়াচ টাওয়ার। আগত সকল মুসল্লিরা তিন ধাপে আর্চওয়ে ও শারীরিক তল্লাশীর মধ্যদিয়ে ঈদগাহে প্রবেশ করবেন। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন রোডে দেয়া হয়েছে রোড ব্যারিকেড।

তিনি বলেন, নামাজ শেষে নির্বিঘ্নে বের হওয়ার জন্য প্রধান গেটের পাশাপাশি রয়েছে ইমার্জেন্সি গেট। পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের ডগ স্কোয়ার্ড দিয়ে ঈদগাহ সুইপিং করা হবে। এছাড়া স্ট্যান্ডবাই থাকবে সোয়াট টিম। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আমাদের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপি’র প্রধান বলেন,মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন ধরণের ভেনিটি ব্যাগ, ব্যাগ, ট্রলি ব্যাগ, অস্ত্র, ছুরি, চাকু, কাচি, গোলাবারুদ ও দার্হ্য পদার্থ সাথে নিয়ে আসতে পারবেন না।

তিনি বলেন, ঈদগাহের আধা কিলোমিটারের মধ্যে কোন মোটরসাইকেল ও গাড়ি আনা যাবে না। মোটরসাইকেল ও গাড়ি ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।

জাতীয় ঈদগাহে প্রবেশে প্রতিটি চেকপোস্টে তল্লাশীকালে পুলিশকে সহযোগিতা করতে জনসাধারণের প্রতি তিনি আহবান জানিয়েছেন।

Tags: ঈদ
Previous Post

অপ্রতিরোধ্য কুয়ারেসমা, সেমিতে শৈল্পিক পর্তুগাল

Next Post

শাকিব খানকে নিয়ে বিতর্কের শেষ কোথায়?

Next Post
শাকিব খান

শাকিব খানকে নিয়ে বিতর্কের শেষ কোথায়?

কনফেডারেশন কাপ

রাশিয়াকে ‘দর্শক’ বানিয়ে সেমিতে মেক্সিকো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT