চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলা করে আলোয় ইমতিয়াজ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:34 অপরাহ্ন 24, জুন 2017
in স্পোর্টস
A A
ইমতিয়াজ হোসেন তান্না

ইমতিয়াজ হোসেন তান্না

ইমতিয়াজ হোসেন তান্না ক্রিকেট খেলছেন ১৬ বছর ধরে। বয়স ৩২ পেরিয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে পেয়েছেন আলোর দেখা। পর পর দুই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দাপট দেখিয়ে জায়গা করে নিয়েছেন ২৪ সদস্যের হাই-পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে।

অনুশীলন ক্যাম্প কাজে লাগিয়ে আরও পরিণত হতে চান তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলার আশা নিয়ে নিজেকে প্রস্তুত করার কথাও ভাবছেন এই ক্রিকেটার, ‘অবশ্যই এটা উন্নতির জায়গা। সবকিছুই রুটিন অনুযায়ী চলছে। অনুশীলন, পরিচর্যা, খাবার-দাবার থেকে শুরু করে সব কিছুই নিয়মের মধ্যে। এখানে কেউ চার মাস অনুশীলন করলে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে। আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো হয়ে যাবে।’

লম্বা ক্যারিয়ারে নামের পাশে ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ আর ১২১টি লিস্ট ‘এ’ ম্যাচ। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এই ওপেনার। এবার নিজেকে আরও ছাড়িয়েছেন। লিগের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এই মারকুটে ব্যাটসম্যান।

ইমতিয়াজ মনে করেন ধারাবাহিকতা ধরে রাখতে পারাতেই এই পুরস্কার, ‘আসলে এটা পরিশ্রম ও পারফরম্যান্সের ফলাফল। গত দুই-তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছি। আর আল্লাহর রহমতে ফিটনেসটাও ভালো আছে। তাই হয়তো নির্বাচকরা ভাবছেন টপ লেভেলে খেলার যোগ্যতা আছে আমার মধ্যে।’

সিলেটের ছেলে ইমতিয়াজের নিয়মিত যাতায়াত লন্ডনে। মৌসুম শুরু হতেই দেশে ফিরে আসতেন দেশে। নিয়মিত অংশ নেন জাতীয় লিগ, বিসিএল, বিপিএল ও প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম বদলে দেয় ইমতিয়াজের ক্যারিয়ার। জাতীয় দলের তারকা ব্যাটসম্যানদের ভিড়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে করেন ৫৮৩ রান। পান দুটি সেঞ্চুরি। এবারও হেসেছে ইমতিয়াজের ব্যাট। লিগের তৃতীয় সেরা রানসংগ্রাহক এই ডানহাতি ব্যাটসম্যান। দুটি সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৬৪১ রান।

ব্যাটিংয়ে দিনে দিনে উন্নতি করে ৩২ বছর বয়সে এসে বিসিবির এইচপি ক্যাম্পে কঠোর অনুশীলন করছেন ইমতিয়াজ। পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট রেখে খেলতে চান আরও ৫-৭ বছর।

‘আমার বয়সে আরও অনেকেই খেলছে। ক্রিকেট ছাড়া আর তো কিছু করছি না। আমাকে ক্রিকেটই খেলতে হবে। অনেক খেলোয়াড় আছে ৪০/৪২ বছর পর্যন্ত টেস্ট খেলছে। মিসবাহ, ইউনুসের মতো আরও অনেকেই আছে। এগুলো অনুপ্রেরণা দেয় অনেক সময়। আমার তো আরও ৫-৭ বছর খেলার সামর্থ্য আছে,’ ইমতিয়াজ বলেন, এটা তার আশা নয়, বিশ্বাস।

Previous Post

ত্রাণ না দিয়ে নেতাদের ঢাকায় ফিরে আসাটা পছন্দ হয়নি: গয়েশ্বর

Next Post

ঈদে রাজধানীর নিরাপত্তায় থাকবে অানসারের বিশেষ টিম

Next Post

ঈদে রাজধানীর নিরাপত্তায় থাকবে অানসারের বিশেষ টিম

জিনিয়াস অলিম্পিয়াড

নিউইয়র্কে জিনিয়াস অলিম্পিয়াডে বাংলাদেশের সোনা ও রূপা জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT