চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আবাসনে ‘স্বার্থপর’ অভিজাতদের আপত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 22, জুন 2017
in আন্তর্জাতিক
A A

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুর্বিষহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আবাসন নিয়ে আপত্তি তুলেছে অভিজাত ‘স্বার্থপররা’। লন্ডনের অন্যতম আরাধ্য বিলাসবহুল এলাকায় ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট দিচ্ছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনার ১ সপ্তাহ পার হলেও আক্রান্ত অনেককেই নিজ গাড়িতে বা পার্কে ঘুমাতে হচ্ছে। (সূত্র: ডেইলি মেইল অনলাইন)

লন্ডনের নর্থ কেনসিংটনের গ্রেনফল টাওয়ার থেকে দেড় মাইল দূরের নতুন এই ফ্ল্যাটগুলোতে ক্ষতিগ্রস্তদের প্রায় অর্ধেক মানুষ, ২৫০ জন আবাসনের সুবিধা পাচ্ছে। পশ্চিম লন্ডনের নটিংহিলের কাছে লাটিমার রোডে ২৪তলা গ্রেনফেল টাওয়ারে গত ১৪ জুন ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৯ জন মারা যায়।

অভিজাত কেনসিংটন রো ডেভেলপমেন্ট কোম্পানির কাছ থেকে কর্পোরেশন অব লন্ডন এই ফ্ল্যাটগুলো কিনেছে।

ডেভেলপার এসটি এডওয়ার্ড জানায়, এই ৬৮টি ফ্ল্যাট ‘কেনা দামেই’ বিক্রি করেছেন তারা, যার বাজারমূল্য ১৬০ মিলিয়ন পাউন্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল সমালোচিত কর্পোরেশন অব লন্ডন সামাজিক আবাসন হিসেবেই তা পরিচালনা করবে বলে জানিয়েছে।

ডেভেলপমেন্ট ইন কেনসিংটন

কেনসিংটন ডেভেলপমেন্টের অ্যাপার্টমেন্টগুলোর বাজারমূল্য বর্তমানে ১.৫ মিলিয়ন পাউন্ড থেকে ৮.৫ মিলিয়ন পাউন্ড। বহুল কাঙিক্ষত বিলাসবহুল কমপ্লেক্সটি লাখপতিদের আবাসস্থল। এখানে সিনেমা হল, সুইমিং পুল, জিম, স্পা’র সুব্যবস্থা আছে।

এই ডেভেলপমেন্ট-এর ৫০০টির অধিক অ্যাপার্টমেন্টের মধ্যে ক্ষতিগ্রস্থদের জন্য ৬৮টি কিনেছে সরকার

আগামী মাসের জুলাইয়ের শেষ নাগাদ ক্ষতিগ্রস্তরা ডেভেলপমেন্ট অন কেসিংটন হাই স্ট্রিটে থাকতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাটের কাজ সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে। সময়মতো কাজ শেষ করার নিশ্চয়তার জন্য সরকার অতিরিক্ত অর্থও খরচ করছে।

তবে কেনসিংটনের বর্তমান বাসিন্দাদের অনেকেই দুর্গতদের আবাসনের ক্ষেত্রে বিরক্ত, কারণ তারা ‘এর জন্য কঠোর পরিশ্রম করেনি’। বাসিন্দাদের একজন মারিয়া, যিনি ২ বছর আগে এখানে ফ্ল্যাট কিনেছেন, গার্ডিয়ানকে বলেন, এটা খুবই অন্যায়। এখানে বাস করার জন্য আমাদের অনেক অর্থ খরচ করতে হয় এবং আমরা এর জন্য কঠোর পরিশ্রম করি। এখন এই লোকগুলো এখানে আসছে যারা এমনকি সার্ভিস চার্জও দেবে না।

ওয়েস্ট লন্ডনের বিভিন্ন হোটেলে থাকা ক্ষতিগ্রস্থদের জন্য প্রস্তত করা হচ্ছে ফ্ল্যাটগুলো

অপর একজন ‘নির্মম’ বাসিন্দা বলেন, অগ্নিকাণ্ডে সব হারানো অনেক পরিবার একে টাকা কামানোর পন্থা হিসেবে ব্যবহার করবে এবং তা প্রাইভেট মার্কেটে ভাড়া দেবে।

এই কমপ্লেক্সের ১ ব্যাডরুমের ফ্ল্যাটে থাকা নিক বলেন, গ্রেনফল টাওয়ারের আসল ভাড়াটেরা কারা? এটা ধারণা করা যায় ওই ফ্ল্যাটগুলোর অধিকাংশেরই সাবলেট ছিলো। সেখানে ভাড়াটে হিসেবে যাদের নাম ছিলো তারা নতুন আবাসস্থল পাবে। তারা এগুলো তা প্রাইভেট মার্কেটে ভাড়া দেবে।

গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য জমা হওয়া অনুদান দেখছেন রানী দ্বিতীয় এলিজাবেথ

তবে ক্ষতিগ্রস্তদের প্রতি অনুভূতিপ্রবণ অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। দুই মাস আগে এখানে আসা এজে বলেন, অগ্নিকাণ্ডটি ভয়াবহ ছিলো, সেখানে আমার বন্ধুবান্ধবও ছিলো। সবাইকে সমান ভাবে দেখা উচিত বলে অভিমত তার। জেমি পলও জানান, এখানে অনেক খালি ফ্ল্যাট রয়েছে। যারা বাড়ির মূল্য নিয়ে উদ্বিগ্ন তারা স্বার্থপর ছাড়া আর কিছু নয়।

অগ্নিকাণ্ডের পর যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় ও জাতীয় সরকারের ব্যর্থতার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ক্ষমা চাওয়ার কিছুক্ষণ আগেই গ্রেনফল টাওয়ারের বেঁচে যাওয়াদের জন্য এই ৬৮টি ফ্ল্যাট দেওয়ার ঘোষণা আসে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রানি দ্বিতীয় এলিজাবেথের আহ্বানের পর এই উদ্যোগ। তবে নিকটজনদের হারানো অনেকের কাছে এই খবর আর কতটা সুখকর?

ক্ষতিগ্রস্থ গ্রেনফেল টাওয়ার

গতবছরেই পুনসংস্কার করা ১৯৭৪ সালের গ্রেনফল টাওয়ারের চতুর্থ তলায় একটি ফ্রিজ বিস্ফোরিত হলে অগ্নিকান্ডটি ঘটে। আগুনে পুড়ে অনেকের শোচনীয় মৃত্যু হয়। অনেকেই পালাতে চেয়ে বা জানালা দিয়ে নিজে বা সন্তানদের ছুঁড়ে ফেলেও বাঁচাতে পারেনি। প্রচন্ড উত্তাপ ও ধোয়ায় মারা যান তারা।

দুর্গতদের সাহায্য করতে বিশৃঙ্খলার জন্য কেনসিংটন কাউন্সিল সমালোচিত হয়। ৫০ লাখ ইমার্জেন্সি ফান্ডের ৩লাখ পাউন্ডেরও বেশি আক্রান্ত পরিবারকে দেয়া হয়েছে। ১০০ জনের অধিকজনকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে অর্থসাহায্য পেতেও ঝামেলা পোহানো এবং খুবই সামান্য কিছু পাওয়ার অভিযোগ অনেকের।

কেনসিংটনের নতুন লেবার পার্টির এমপি এমা ডেন্ট কোয়াড ক্ষতিগ্রস্তদের চরম দুরাবস্থার কথা উল্লেখ করে তাদের দেখভালের, আবাসনের ব্যবস্থা করা উচিত বলেন। গাড়ি বা পার্কে ঘুমানোর মতো ঘটনাকে ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি।

গ্রেনফল ফায়ার রেসপন্স টিম জানায়, এখন পর্যন্ত ৬ লাখ ৭৫ হাজার ২০০ পাউন্ড অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫০০ পাউন্ড করে নগদ এবং ৫ হাজার পাউন্ড ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয়েছে। এর বাইরেও প্রয়োজনে অর্থ  দিচ্ছে  কেনসিংটন এবং চেলসি কাউন্সিল।

Tags: লন্ডনে আগুন
Previous Post

ধানের দামে কৃষক খুশি, চালের দামে ভোক্তা নাখোশ

Next Post

লাইলাতুল কদর: ক্ষমা আর রহমত অর্জন হোক সবার

Next Post
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারাদিনের চিত্র

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সারাদিনের চিত্র

কনফেডারেশন কাপ

অস্ট্রেলিয়া-ক্যামেরুন ম্যাচে হারেনি কেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT