চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখের ধরণ বুঝে ভ্রু প্লাক

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
11:21 পূর্বাহ্ন 22, জুন 2017
in বিনোদন
A A
ভ্রু প্লাক

ভ্রু প্লাক

মুখের ধরণ বুঝেই আসলে আপনাকে ভ্রু প্লাক করতে হবে। কারও মুখে চিকন ভ্রু, আবার কারও মুখে মোটা ভ্রু মানানসই হয়। শুধু চিকন বা মোটা নিয়ে নয়, পছন্দ থাকে শেপ নিয়েও। কেউ ‘ভি শেপ’ আবার কেউ ‘রাউন্ড শেপ’ পছন্দ করে। তবে যেভাবেই করেন না কেন, অনুষ্ঠান বা উৎসবের ‍দিনকে মাথায় রেখেই তবে ভ্রু প্লাক করুন।

আগামী সপ্তাহেই ঈদ। আর তাই তার সাথে মিল রেখে আপনার ভ্রু প্লাক করা উচিত। কেননা ভ্রু প্লাক করলে তো আপনার মুখটা স্বভাবতই উজ্বল লাগবে। তবে ভ্রু প্লাক করার প্রথম দুই-তিন দিন মুখটাকে তুলনামূলক বেশি উজ্বল লাগে। তাই ঈদের দুই-তিন দিন আগেই ভ্রু টাকে প্লাগ করে ফেলুন। তবে প্লাক করার জন্য যেনতেন কোন পার্লারে যাবেননা। তারা যদি কোন কারণে আপনার ভ্রুটাকে নষ্ট করে দেয়, তবে আপনার চেহারার পুরো আদলই পরিবর্তন হয়ে যাবে। কোন সাজেই তখন আর আপনাকে মানাবে না।

প্লাক করা ভ্রু

সতর্কতা

ভ্রু প্লাকের সময়ে কিছু বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আর তা হলো—

  • কেমন শেপ চাচ্ছেন তা আগেই বিউটিশিয়ানকে বলুন। নইলে আপনার পছন্দের শেপ না করে সে তার মতো করে ফেলবে।
  • যাদের জোড়া ভ্রু আছে, তারা সেটাকে রাখতে চান, নাকি পরিষ্কার করে ফেলতে চান, সেই ব্যাপারেও বিউটিশিয়ানকে আগেই বলুন।
  • ভ্রু প্লাকের সময় বিউটিশিয়ানের সাথে কথা বলবেন না। তাহলে অমনোযোগ বা অসাবধানতাবশত আপনার ভ্রুটা নষ্ট হয়ে যেতে পারে।
  • ভ্রু প্লাক করতে গিয়ে কপালটাকে বা ভ্রুকে কুঁচকাবেন না। তাহলে আপনার ভ্রু কেটে শেপ নষ্ট হয়ে যেতে পারে।
  • ভ্রু প্লাকের পর যদি সেই জায়গায় র‌্যাশ বা ব্রণ ওঠে তবে তা নখ ‍দিয়ে খোটাখুটি করবেন না। তাহলে দাগ পড়ে যাবে।
  • ভ্রু প্লাকের সাথে সাথে কপালটাও পরিষ্কার করবেন কিনা, তা আগেই ভেবে রাখুন।
  • ভ্রু’র কোথাও যদি কোন সমস্যা থাকে। অর্থাৎ চুল ঘন বা কম তা আগেই বিউটিশিয়ানকে বলুন।
  • যারা এবারই প্রথম ভ্রু প্লাক করবেন, তারা বিউটিশিয়ানের সাথে কথা বলে নিন কেমন শেফ ভালো লাগতে পারে।

কোথায় যাবেন?

যারা ঢাকায় ঈদ করবেন তারা পারসোনা, ফারজানা শাকিলস, ড্রিমস, লি, ওমেন্স ওয়ার্ল্ড স্বনামধন্য এই পার্লারগুলোর যে কোন একটা থেকে প্লাক করতে পারেন। আর যারা ঢাকার বাইরে ঈদ করবেন, তারা এখান থেকে প্লাগটা সেরে নিয়েও বাসায় ঈদের উদ্দেশ্য রওনা দিতে পারেন। কিংবা যদি একান্তই এলাকায় করতে হয়, তবে সেখানকার স্বনামধন্য কোন পার্লার থেকে প্লাকটা সেরে নিন।

তবে যেখানেই ভ্রু প্লাক করুন না কেন, তাড়াহুড়া না করে বরং ধীরে-সুস্থে প্লাকটা সেরে নিন।

Previous Post

সেনাবাহিনীর গুপ্তচর আলিয়া ভাট!

Next Post

ইরাকে মসজিদে হামলা: আইএস-সেনাবাহিনী পাল্টাপাল্টি দোষারোপ

Next Post
ইরাক

ইরাকে মসজিদে হামলা: আইএস-সেনাবাহিনী পাল্টাপাল্টি দোষারোপ

ঘুগনি

ইফতারে ঝটপট ঘুগনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT