চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রকে রক্ষার জন্য শপথ নিয়েছে চলচ্চিত্র পরিবার

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
4:00 অপরাহ্ন 21, জুন 2017
in বিনোদন
A A
চিত্রনায়ক ফারুক

চিত্রনায়ক ফারুক

‘আমরা শপথ করছি যে যৌথ প্রযোজনার নামে প্রতারণা থেকে চলচ্চিত্রকে মুক্ত করব। যত বাধাই আসুক না কেন প্রতারকদের কবল থেকে চলচ্চিত্রকে রক্ষা করব।’ এই শপথ বাক্য আজ পাঠ করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান করা চলচ্চিত্র পরিবারের সদস্যরা। অবস্থান কর্মসূচী শেষে চলচ্চিত্র পরিবারের সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরেণ্য চিত্রনায়ক ফারুক।

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ।

চিত্রনায়ক ফারুক বলেন, ‘আমরা বাঁচতে চাই। আর এই বাঁচার লড়াইয়ে যারা বাধা হবে, তাদের বিরুদ্ধে চলচ্চিত্র পরিবার রুখে দাড়াবে।’

এর আগে আজ দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। মিছিলগুলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান করে।

গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ দল নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু চলচ্চিত্র ঐক্যজোটের দাবি উপেক্ষা করে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবি দুটি দেখছে এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর প্রতিবাদ জানানোর জন্য বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করা হবে। পাশাপা​শি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের ছবি দুটি না দেখার জন্য তারা অনুরোধ জানাবেন।

Tags: চিত্রনায়ক ফারুকশপথ
Previous Post

‘নবাব’ এবং ‘বস টু’ ছবিকে ছাড়পত্র না দেওয়ার জন্য আহ্বান

Next Post

ঢাকা শহরে কোন পানি সঙ্কট নেই: স্থানীয় সরকার মন্ত্রী

Next Post
পানি সঙ্কট

ঢাকা শহরে কোন পানি সঙ্কট নেই: স্থানীয় সরকার মন্ত্রী

খাগড়াছড়িতে বন্যা

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT