চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা শহরে কোন পানি সঙ্কট নেই: স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:04 অপরাহ্ন 21, জুন 2017
in বাংলাদেশ
A A
পানি সঙ্কট

পানি সঙ্কট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জাতীয় সংসদে বলেছেন, ঢাকা শহরে বর্তমানে পানির কোন সঙ্কট নেই।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে আরও বলেন, ‘শুষ্ক মৌসুমে যান্ত্রিক ত্রুটি কিংবা বিদ্যুত সমস্যার কারণে কোথাও কোথাও সাময়িক পানির স্বল্পতা দেখা দেয়, যা বিকল্প উপায়ে পানির গাড়ি দিয়ে ও ডাইভার্সনের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করা হয়।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ বিশুদ্ধ পানির আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকেন।

সরকারি দলের সদস্য জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশনেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন তৈরির কার্যক্রম চলমান রয়েছে। খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন রাস্তা ও অবকাঠামো শীর্ষক প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২টি দোতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৪ তলা বিশিষ্ট ৯টি ভবন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১০ তলা বিশিষ্ট ৩টি আবাসিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব শিগগিরই স্থানীয় সরকার বিভাগে দাখিল করা হবে মর্মে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে।

সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। নীতিমালায় শাস্তির বিধান রাখা হয়েছে।

Previous Post

চলচ্চিত্রকে রক্ষার জন্য শপথ নিয়েছে চলচ্চিত্র পরিবার

Next Post

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

Next Post
খাগড়াছড়িতে বন্যা

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

যব হ্যারি মেট সেজাল

শাহরুখের কাছে ৭ হাজার মেয়ের চিঠি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT