চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলের তালা ভাঙার কর্মসূচি দেবে বিএনপি: রিজভী

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:13 অপরাহ্ন 20, জুন 2017
in রাজনীতি
A A

বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রেখে আওয়ামী লীগ টিকে আছে মন্তব্য করে বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না। বিএনপি এবার জেলের তালা ভাঙার কর্মসূচির দিকে যাবে।

এসব কঠোর কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটিয়ে প্রতিটি গুম-খুন, হামলার কঠোর প্রতিশোধ নেবে বলেও হুমকি দেন রিজভী। তিনি বলেন, প্রত্যেকটি অন্যায়ের তালিকা আছে। প্রতিটি ক্ষতচিহ্নের প্রতিশোধ এই বাংলার মাটিতে আমরা নিব।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহত্তর লালবাগ থানা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে হাছান মাহমুদ রাঙামাটিতে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যারা টক শো করেন তারা চোখে পর্দা দিয়ে রাখেন। তারা বলছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে যে হামলা হয়েছে তার প্রমাণ কী?

তিনি প্রশ্ন করেন, হাছান মাহমুদ কি আওয়ামী লীগের শীর্ষ নেতা নয়? তিনি দলের একজন শীর্ষ নেতা। তার এলাকাতেই বিএনপি মহাসচিব হামলার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশেই হাছান মাহমুদ এই হামলা চালিয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

Tags: বিএনপিরুহুল কবির রিজভী
Previous Post

‘সুপার ড্যাড’ আমির খান

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

ছেলেদের ঈদের জুতা

ঈদ বাজারে জুতার পসরা, কিন্তু নেই ক্রেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT