চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতির দরজায় কড়া নাড়া বর্ষা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:00 অপরাহ্ন 19, জুন 2017
in শিল্প সাহিত্য
A A
বর্ষা

একেবারে ছোট বেলার বর্ষা দিনের কথাগুলো হয়তো বলতে পারবো না। তবে কৈশোরের বর্ষা কিংবা তারুণ্যের বর্ষা দিনগুলো আজও হৃদয় দিয়ে অনুভব করি। স্মৃতির দরজায় সে বর্ষা আজও কড়া নাড়ে।

কৈশোরের বর্ষা দিন ছিল অনেকটা উচ্ছ্বসিত। ঝুম বৃষ্টিতে পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলা। মেঘের ডাকের সাথে সাড়া দিয়ে ছোট্ট নদীর দু’কূল ধরে কৈ মাছ খোঁজা। নদীতে বিরামহীন সাঁতার কাটা। স্কুল বাদ দিয়ে সমবয়সীদের সাথে সাপ-লুডু খেলা ছাড়াও আরও কত কি না করতাম কৈশোরে বর্ষায়!

সময়ের হাত ধরে একসময় কৈশোর পার হয়ে তারুণ্যদীপ্ত যৌবনে পা রাখি। সে সময় বর্ষা দিনগুলো যেন অনেক বেশি আবেগী করে তুলত আমাকে! তখন কেন যেন বর্ষায় আর বৃষ্টিতে ভিজে নদীর দু’কূল ধরে কৈ মাছ খুঁজতে ইচ্ছে করত না। সাপ-লুডু খেলারও তেমন কেউ ছিল না। কেন যেন ঝুম বৃষ্টিতে কলেজে যেতে ইচ্ছে করত! অপেক্ষা করতে ইচ্ছে করত! ‘মল্লিকাদের’ বাড়ির সামনের রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজে হাঁটতে ভাল লাগতো।

একগুচ্ছ কদম ফুল নিয়ে মুখোমুখি দাড়াতে ইচ্ছে হত। হ্যাঁ… এভাবেই চলছিল জীবনের অতীত বর্ষাগুলো। জীবনের প্রয়োজনে একসময় আমার প্রিয় সবুজ গ্রাম, ছোট্ট নদী, সেই কলেজ আর মল্লিকাদের ছেড়ে আসতে হল ‘আজব’ শহর ঢাকায়।

হ্যাঁ.. যে শহরেও বর্ষা দিনে বৃষ্টি হয়। তবে সে বৃষ্টি গ্রামের স্নিগ্ধ বৃষ্টির মত টিনের চালে টুপটাপ শব্দের ছন্দ তুলতে পারেনা। এক্কেবারেই পারেনা সাপ-লুডু খেলার পরিবেশ তৈরী করতে। হ্যাঁ… এই শহরে বৃষ্টি পারে না গ্রামের ছোট্ট চায়ের দোকানে রং-বেরঙের গল্পের আসর বসাতে।

আজ আমি প্রকৃতির সেই স্নিগ্ধ বর্ষা থেকে অনেক দূরে। ইট-পাথরের এই বদ্ধ শহরে জীবনের অতীত বর্ষা দিনগুলো আজ কেবলই স্মৃতির দরজায় কড়া নাড়ে।

ছবি: তানভীর আশিক

Tags: গ্রামবর্ষাশহরস্মৃতি
Previous Post

৩ হাজার ডলারের ফেরে আটকা মুসা ইব্রাহীম

Next Post

লন্ডনে মসজিদে হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

Next Post
লন্ডন-মসজিদের সামনে হামলা

লন্ডনে মসজিদে হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

জাতীয় সংসদ

সরাসরি ভোটযুদ্ধের অপেক্ষায় অনেক নারী রাজনীতিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT