চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজধানীতে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 15, জুন 2017
in অপরাধ
A A

ঈদে খুবই স্বল্প সময়ের মধ্যে কোটি মানুষ ঢাকা ত্যাগ করবে। প্রায় জনশূন্য হয়ে পড়া রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই এলিট ফোর্স র‌্যাবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বেনজীর বলেন: ঈদের সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি হবে। বেশিরভাগ দোকান বন্ধ থাকবে। ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব সুসংগত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে।

র‌্যাব ডিজি বলেন: শুধু বিশেষ দিবস নয়, বরং ৩৬৫ দিনই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করি, প্রতিটি জীবনই মূল্যবান। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গি গোষ্ঠী কেউ না কেউ ধরা পড়ছে। তবে এখানে আত্মতুষ্টির কিছু নাই। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখাও দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।

ঈদ যাত্রায় রেলের প্লাটফর্ম কেন্দ্রিক সমস্যাগুলো গত ৫-৬ বছরে কমে এসেছে উল্লেখ করে তিনি জানান, এখন চোরাকারবারী, পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ম্য নেই। অগ্রিম টিকিট বিক্রি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

তিনি আরও বলেন: সারা দেশে যেখানেই র্যাবের ব্যাটালিয়ন আছে সেখানেই ২৪ ঘণ্টা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই-মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা।

Previous Post

বোলিং নিতেন মাশরাফিও

Next Post

সাংবাদিক ধ্রুব’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন

Next Post

সাংবাদিক ধ্রুব’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন

রাঙামাটি

রাঙামাটিতে নিখোঁজ সেনা সদস্যসহ আরো ৩ জনের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT