চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে ধস কমিয়ে আনতে পারে যেসব ব্যবস্থা

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:21 অপরাহ্ন 14, জুন 2017
in বাংলাদেশ
A A
মাটি চাপা

বর্ষায় পাহাড় ধস কমিয়ে আনতে হলে প্রথমেই পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ করতে হবে।আর এ জন্য সরকারের দিক থেকে সর্বোচ্চ কঠোরতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ডিজিটাল এই সময়ে অবিলম্বে বৃষ্টিপাত পরিমাপ করে উপকূলের বিপদ সংকেতের মতো পাহাড়েও ভূমিধসের বিপদ সংকেত চালুর পাশাপাশি সেখানে বসবাসরতদের অন্যত্র পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা পার্বত্য এলাকায় রাস্তা-ঘরবাড়ি করতে গিয়ে সৃষ্ট খাড়া পাহাড়ের পাশে আধুনিক প্রকৌশল ব্যবস্থায় দেয়াল গড়া এবং বেলেপাথরের নরম পাহাড়ে পানির জমাট ঠেকাতে সঠিক ড্রেনেজ ব্যবস্থা চালুর জন্যও তাগিদ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. এ. এস. এম মাকসুদ কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের পাহাড়গুলোর বয়স মাত্র ৫ মিলিয়ন বছর। এগুলো বেলেপাথরের নরম পাহাড়। আগেও অনেক প্রাণহানীর পরও নির্বিচারে পাহাড় কাটা চলছে। তাই এ দুর্যোগ ঠেকাতে সবচেয়ে প্রথমে পাহাড়ে আগ্রাসন বন্ধ করতে হবে। পাহাড় ও পাহাড়ি বন সংরক্ষণ করতে এগুলোকে রিজার্ভ হিসেবে ঘোষণা করতে হবে।’

আবাসন-চাষাবাদের নামে পাহাড় ন্যাড়া করা হলে ভূমিধসের মতো দুর্যোগের ট্রিগার হয়ে ওঠে টানা বৃষ্টিপাত।

তিনি বলেন, ‘৭৫ মিলিমিটার বৃষ্টি এই অঞ্চলে ভূমি ধসের আশঙ্কা সৃষ্টি করে। আর ১০০ মিলিমিটার বৃষ্টি হলে অবশ্যই পাহাড়ে বসবাসরতদের নিরাপদে সরে যেতে হবে এবং ১৫০ মিলিমিটার বৃষ্টি ভূমি ধসের সর্বোচ্চ সম্ভাবনা তৈরি করে। এজন্য পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের মাত্রা জেনে সতর্ক বার্তা দিতে ‘রেইন গজ’ স্থাপন করা দরকার। বৃষ্টিপাতের মাত্রা বুঝে বাসিন্দাদের সরিয়ে নেয়া, রাস্তায় যান চলাচল বন্ধ রাখার মতো জরুরি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) নিতে হবে।’

অপরিকল্পিতভাবে পাহাড় কেটে আবাসন, রাস্তা বানাতে গিয়ে সংলগ্ন পাহাড়ী খাড়া অংশটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এসব পাহাড় ধস ঠেকাতে হলে দু’টি অবকাঠামোগত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে জানান ড. মাকসুদ কামাল।

ড. এ.এস.এম মাকসুদ কামাল

তিনি বলেন, ‘চট্টগ্রামের পাহাড়গুলোকে কেটে একেবারে খাড়া ঢাল বানানো হচ্ছে। এই খাড়া অংশ একেবারে গাছপালা মুক্ত থাকায় বৃষ্টির পানিতে ধসে যাচ্ছে। এজন্য এরকম খাড়া অংশে আধুনিক প্রকৌশল নীতি মেনে দেয়াল তৈরি করতে হবে। পাহাড়ে জমাট বাধা বৃষ্টির পানি ভূমি ধসের আরেক কারণ। তাই পাহাড়ের ভেতর যাতে পানি না জমতে পারে সেজন্য মাটির একেবারে ওপরের অংশ এবং ভূগর্ভের একেবারে ওপরের স্তরে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

২০০৭ এর পর ২০১৭, এবারও পাহাড়ে ট্র্যাজেডি হলো জুন মাসেই। ২০০৭ সালের ১১ জুন কেবল চট্টগ্রামেই পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানি ঘটেছিলো। ওই ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছিলো তৎকালীন সরকার। ওই কমিটির সদস্য ছিলেন এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

তিনি বলেন, ‘কমিটি পাহাড় ধসের ২৮ কারণ চিহ্নিত করেছিলো। রক্ষা ও ধস ঠেকাতে ৩৬ টি সুপারিশ করা হয়েছিলো। ১০ বছরেও সেসব সুপারিশ বাস্তবায়িত হয়নি।’

ড. মাকসুদ কামালের মতো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল খালেক সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পাহাড় সংরক্ষণে।

তার মতে, পাহাড়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করছে দখলদারদের পাহাড় চুরি। এজন্য পাহাড়ে হাউজিং, রিসোর্টের নামে অবাধ বাণিজ্য বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ জরুরি। পাহাড়কে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষণের দাবি করেন তিনি।

লঘুচাপের প্রভাবে রোববার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে শুরু হয় পাহাড় ধস। এতে ৪ জেলায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩৮ জন। পাহাড় ধসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি।

 

Tags: পাহাড় কাটাপাহাড় ধসপাহাড়ে বৃক্ষ নিধন
Previous Post

সবাইকে ফিরে আসতে হবে

Next Post

ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল পাকিস্তান

Next Post
আরেকটি উইকেট, হাসান আলির আরেকবার উল্লাসে ফেটে পড়া

ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল পাকিস্তান

ক্রিকেট উন্মাদনা: ভারতীয়রা নিজেদের শ্রেষ্ঠ মনে করে, বাংলাদেশিরাও কম না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT