চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনা অস্ট্রেলিয়ার সংসদে উত্থাপনের ঘোষণা

ফজলুল বারী by ফজলুল বারী
6:04 অপরাহ্ন 14, জুন 2017
in প্রবাস সংবাদ
A A
সিনেটর লী রিয়ানন

সিনেটর লী রিয়ানন

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে ‘আগুন সন্ত্রাসের’ ভীতিকর ঘটনাটি অস্ট্রেলিয়ার সংসদে উত্থাপনের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান গ্রিন পার্টির সিনেটর লী রিয়ানন।

তিনটি পাহাড়ি গ্রামের ২৪০টি পাহাড়ির ঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সংসদ ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন।

চিটাগং হিল ট্র্যাক্টস ইন্ডিজিনাস জুমা এ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর, মানবাধিকার কর্মী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিকসহ প্রায় ৭০ জন বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি।

সমাবেশ থেকে লংগদু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন ও মুক্তিযুদ্ধের মূল নীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দেশের পাহাড়ি আদিবাসীসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়।

তারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্রশাসনসহ যারাই এ ঘটনার পিছনে জড়িত তাদের শাস্তি দাবি, ক্ষতিগ্রস্থদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন দাবি করেন ।

সিনেটর রিয়ানন বাংলাদেশের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াসহ বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসার আহবান জানান। রিয়ানন প্রতিবাদ সমাবেশে ঘোষণা দিয়ে বলেন, তিনি লংগদুর ঘটনাটি অস্ট্রেলিয়ান সংসদের আলোচনায় তুলবেন।

প্রতিবাদ শেষে ১০৭ জন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান নাগরিকের স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর কাছে লিখিত স্মারকলিপি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে হস্তান্তর করা হয়।

গত ২ জুন (২০১৭) মোটর সাইকেল চালক যুবলীগ নেতা নুরুল ইসলামের হত্যার প্রেক্ষিতে লংগদুর তিনটি গ্রামে পাহাড়ি আদিবাসীদের বসতিতে সেটেলাররা আগুন লাগিয়ে দুই শতাধিক বাড়ি ভস্মীভূত করে দেয়। হাজার খানেক আদিবাসী জীবন বাঁচাতে জঙ্গলে পালালেও গুনেবালা চাকমা নামে একজন ৭০ বছরের বৃদ্ধা অগ্নিসংযোগের সময় মারা যান। নিরাপত্তাহীনতা ও গৃহহীনতার কারণে তারা এখনও খোলা আকাশের নীচেই বাস করছেন ।

Tags: লংগদুলংগদু হামলা
Previous Post

পাহাড় ধস: ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

Next Post

সরকার বোবা বা কানা নয়: অর্থ প্রতিমন্ত্রী

Next Post
financnce state minister

সরকার বোবা বা কানা নয়: অর্থ প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশ-ভারত শেষ পাঁচ দেখা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT