চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধসে অপূরণীয় ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 13, জুন 2017
in বাংলাদেশ
A A
সেনাবাহিনী রাঙ্গামাটিতে

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতির একটি দিন। মঙ্গলবার রাঙ্গামাটিতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার কাজে অংশ নিয়ে মানিকছড়িতে পাহাড় ধসে একজন মেজর ও একজন ক্যাপ্টেনসহ ৪ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়েছে।

নিহতরা হলেন; মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মোহাম্মদ শাহিন আলম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার ভোরে মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল ১১টার দিকে উদ্ধারস্থলের পাহাড়ের একটি বড় অংশ তাদের ওপর ধসে পড়লে তারা মূল সড়ক ৩০ ফিট নিচে পড়ে যান। পরে আরেকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুই সেনা কর্মকর্তাসহ চার জন সেনাসদস্যকে নিহত উদ্ধার করে। একই সঙ্গে  আহত ১০ জন সেনাসদস্যকেও উদ্ধার করা হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঙ্গলবার বিকালেই ঘটনাস্থলে যান। উদ্ধার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি হতাহত সকল সেনাসদস্য এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

গত তিনদিনের প্রবল বর্ষণের ফলে সোমবার থেকেই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড় ধস শুরু হয়। এতে করে সমগ্র এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য বিভিন্ন সেনা ক্যাম্পের সদস্যরা উদ্ধারকার্যে অংশগ্রহণ করে।

মেজর মোহাম্মদ মাহফুজুল হক ১৬ মার্চ ১৯৮১ সালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইকতা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ৪৪ বিএমএ লং কোর্সের সাথে কমিশন প্রাপ্ত হন। তিনি বিবাহিত এবং পাঁচ বছর বয়সী এক ছেলের জনক।

ক্যাপ্টেন মোঃ তানভীর সালাম শান্ত পটুয়াখালীর বাউফলে ৩০ মার্চ ১৯৯০ সালে জন্ম গ্রহণ করেন।তিনি ২০০৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ৬৪ বিএমএ লং কোর্সের সাথে কমিশন প্রাপ্ত হন। তিনি সদ্য বিবাহিত ছিলেন।

মেজর মাহফুজ ১৯৯৮ এবং ক্যাপ্টেন তানভীর ২০০৮ সালে এইচএসসি পাস করেন নটরডেম কলেজ থেকে।

কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক  ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ০১ মে ১৯৭৬ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করেন; তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।

সৈনিক মোঃ শাহিন আলম বগুড়ার আদমদিঘীতে ০১ আগস্ট ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন।তিনি ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।তিনি বিবাহিত এবং এক ছেলের জনক।

শেষ খবর পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় মঙ্গলবার পাহাড় ধসে ৬ সেনা সদস্যসহ কমপক্ষে ৮১ জনের মৃত্যুর খবর জানা গেছে। চট্টগ্রামের ধোপাছড়ি এলাকাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের চন্দনাইশে বান্দরবান সীমান্তে ধোপাছড়িতে ৪ জন ও রাঙ্গুনীয়া উপজেলার রাজানগর ও ইসলামপুরে ৮ জনের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটিতে সোমবার রাতে পাহাড় ধসে কমপক্ষে ৪১ জন মারা গেছে। এর মধ্যে রাঙ্গামাটি শহরে ১১জন ও কাপ্তাই উপজেলায় ৩জনের মৃত্যু হয়েছে। বান্দরবানের বিভিন্ন স্থানেও পাহাড় ধসে একই পরিবারের ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

Tags: বাংলাদেশ সেনাবাহিনী
Previous Post

যেসব কারণে পাহাড়ে মৃত্যুর মিছিল

Next Post

সেহরি ও ইফতারের সময়সূচি

Next Post
সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

ইরাকে অসুস্থ

ইরাকে ইফতারি খেয়ে শতাধিক শরণার্থী অসুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT