চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে স্থবির সারাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 12, জুন 2017
in পরিবেশ
A A
rain in Bangladesh

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। স্থলভাগে চলে আসা মৌসুমী নিম্নচাপের কারণে দেশের ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

খারাপ আবহাওয়ায় নোয়াখালীতে ৪টি ট্রলার ডুবে ১ জনের মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল।

ভারতের উত্তর অন্ধ্রপ্র্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সকালে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সকাল ৬টায় ভোলা ও তৎলগ্ন এলাকায় এটি মৌসুমী নিম্নচাপ রূপে অবস্থান করছিলো। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ও দেশের চারটি সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যায়। সাথে ছিলো ভারী বৃষ্টিপাত।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে গত রাত থেকে মাঝারী থেকে ভারী বর্ষণ হচ্ছে । মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে। আগ্রাবাদ, হালিশহর, ছোটপুল, সিডিএ আবাসিক এলাকাসহ বেশকিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নোয়াখালীর হাতিয়ার সাথে ঢাকা ও চট্টগ্রামের সবরকম নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নদীর দুই পাড়ে আটকা পড়েছে কয়েকশ’ যাত্রী। হাতিয়ার ৪টি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় উপজেলার হরনী, চানন্দিসহ ৩০টি গ্রাম জোয়ারে ২ থেকে ৩ পানিতে তলিয়ে গেছে। পানিতে আটকা পড়েছে লক্ষাধিক মানুষ।

পটুয়াখালীতে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়ারাও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ৫০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ ক’টি জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ।

Tags: আবহাওয়াবৃষ্টি
Previous Post

আবগারি শুল্ক নিয়ে জেদ না ধরতে অর্থমন্ত্রীকে সরকার দলীয় সাংসদের আহ্বান

Next Post

২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, নতুন ২৭ জনকে নিয়োগ

Next Post

২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, নতুন ২৭ জনকে নিয়োগ

কাতার

কাতারের যতটা ক্ষতি হবে, নিষেধাজ্ঞা আরোপকারীদেরও ততটাই ক্ষতি হবে: কাতারের অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT