চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারির প্রায় ১৫ হাজার ইমেইল খতিয়ে দেখতে আদালতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 23, আগস্ট 2016
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের প্রায় ১৫ হাজার ইমেইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।

হিলারি ক্লিনটনের ওইসব ইমেইল প্রকাশ করার দাবি জানিয়ে একটি গোষ্ঠীর আইনি নোটিশের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জেলা আদালতের বিচারক জেমস বোয়াসবার্গ।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করার অভিযোগ তদন্তে এফবিআই এসব ইমেইল শনাক্ত করেছে।

জুডিশিয়াল ওয়াচের দাবি, হিলারির ইমেইলে দেখা যায় তাদের পারিবারিক দাতব্য সংস্থার দাতারা তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার সাক্ষাৎ চেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, এ সংখ্যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ও সরকারি কাজ সংশ্লিষ্ট ইমেইল। এসব ইমেইলের অনেকগুলো পাওয়া গেছে, ক্লিনটন ও তার কর্মীরা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

বিচারক আগামী ২৩ সেপ্টেম্বর ইমেইল প্রকাশ করার বিষয়ে শুনানির জন্য তারিখ ধার্য করেছেন। আবেদনকারীরা তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৮ নভেম্বরের পূর্বে প্রকাশের দাবি জানিয়েছেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়ছেন হিলারি।

হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান-প্রদান করেছিলেন।

দীর্ঘ সময় ধরে আদান-প্রদান করা ইমেইলগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়েরও উল্লেখ ছিল। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা চাওয়ার পর হিলারির ইমেইল ইস্যু জোরালো হয়ে ওঠে।

বিরোধীদের অভিযোগ, অনিরাপদ সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন হিলারি। তবে ব্যক্তিগত সার্ভার ব্যবহারের কথা স্বীকার করলেও হিলারির দাবি, তিনি ভুল কিছু করেননি।

Previous Post

বিএনপি নেতারা এখন হকারি করছে: মির্জা ফখরুল

Next Post

আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

গ্যাস দুর্ঘটনার আশপাশের এলাকায় মাছ ও গাছপালার ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT