চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে লাকী আক্তারের গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 07, জুন 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
চায়না পাটোয়ারী

লাকী আক্তার ও চায়না পাটোয়ারী

ছাত্র ইউনিয়নের নেতা চায়না পাটোয়ারীকে গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করে ফেসবুকে লিখেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার।

ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতুর ৫৭ ধারায় দায়ের করা একটি মামলায় চায়না পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে  জেল হাজতে পাঠানো হয়।বাম ছাত্র সংগঠনটির রাঙামাটি জেলার শাখার সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারী, যাকে ছাত্রলীগ নেতার করা ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার করা হয় বলে দাবি লাকী আক্তারের।

ফেসবুকে নিন্দা জানিয়ে লেখাটির সাথে চায়না পাটোয়ারির গানের সাথে তার গলা মেলানোর একটি ভিডিও পোস্ট করেন লাকী আক্তার।

লাকী আক্তার ফেসবুকে লিখেছেন,

“এক ছাত্রলীগ নেতার দায়েরকৃত মিথ্যা মামলায় ছাত্র ইউনিয়ন নেতা চায়না পাটোয়ারী এখনো কারাগারে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে। মাত্র সতের বছর বয়েসি চায়নার জামিন না হওয়ায় আমরা অত্যন্ত বিস্মিত।

তবে এতকিছুর পরও চায়নার মনোবলে একটুকুও চিড় ধরেনি। বরং জেলখানাতেও চায়না তার সংগ্রাম অব্যাহত রেখেছে। কারাগারের অন্ধ প্রকোষ্ঠের নিরানন্দ পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলেছে চায়নার গান। জেলখানার কয়েদি থেকে শুরু করে প্রহরী পর্যন্ত সকলে তাতে মুগ্ধ। যখন তখন গলা ছেড়ে গান গাওয়ার অভ্যাসটা ওর স্বভাবজাত। পড়াশুনা হিসেবেও বেছে নিয়েছে সঙ্গীতকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র সে।

এবারের বৈশাখ রাঙামাটিতে উদযাপন করেছিলাম। সেখানে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন সহযোদ্ধাসহ চায়নার খালার বাসায় গেলাম একবেলা উদরপূর্তি করতে। খাওয়া দাওয়ার পর চায়না যথারীতি হারমোনিয়াম নিয়ে বসে পড়ল। ওর সুরেলা গলার সাথে রুক্ষ গলায় আমিও একটু তাল মেলাতে চাইলাম।

অপেক্ষায় আছি আবারও একসাথে গাইবো আমরা…

_______________________

পুনশ্চ: পাহাড়ে যখন জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হলেও খুনিরা ধরা পড়ে না, ঠিক তখনই চায়নার মত মানুষেরা কারাগারে নিক্ষিপ্ত হয় তুচ্ছ ফেসবুক স্ট্যাটাস দেয়ার ‘ভয়ানক’ অপরাধে। রোমেল চাকমা হত্যার পর রাঙামাটি ছাত্র ইউনিয়ন সেটার প্রতিবাদ করায় তাদের উপর আক্রমণ করা হয়। চায়নার নামে মামলাও সেই দমন-পীড়নেরই ধারাবাহিকতা মাত্র।”

লাকী আক্তার
লাকী আক্তারের ফেসবুক পোস্ট
Tags: ছাত্র ইউনিয়নরাঙ্গামাটির লংগদুলাকী আক্তার
Previous Post

কাতারে প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের পরামর্শ গ্রহণের আহ্বান

Next Post

বিশ লাখ শ্রমিকের স্বার্থে সুযোগ চায় বিড়ি শিল্প উদ্যোক্তারা

Next Post

বিশ লাখ শ্রমিকের স্বার্থে সুযোগ চায় বিড়ি শিল্প উদ্যোক্তারা

মওদুদ

মওদুদের অবৈধ দখলে থাকা বাড়িতে যেভাবে রাজউকের তালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT