চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছর পর যা বললেন টনি ডায়েস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 25, আগস্ট 2016
in বিনোদন
A A

দীর্ঘ সাত বছর ধরে এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস সপরিবার নিয়ে নিউইয়ার্কে বসবাস করছেন।

তবে বিদেশে পাড়ি দেয়ার আগে তিনি নারগিস আকতারের ‌‌‌‘পৌষ মাসের পিরিত’ ছবিতে অভিনয় করেছিলেন। আর সে ছবিটি নানা সমস্যার কারণে মুক্তি পায়নি। তবে সমস্যার পর্ব চুকিয়ে আগামী ২ সেপ্টেম্বর প্রেক্ষাগ্রহে আসছে।

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিচালক নারগিস আকতার। অনুষ্ঠানে ছবির শিল্পীরা উপস্থিত থাকলেও ছবির নায়ক টনি ডায়েস এবং নায়িকা পপি ছিলেন অনুপস্থিত।

অবশ্য তথ্য প্রযুক্তির এই যুগে স্বশরীরে উপস্থিত না থাকলেও সুদূর মার্কিন মুলুকে নিজ বাসা থেকে স্কাইপিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হন টনি ডায়েস। এবং সংবাদ সম্মেলনে সবার সঙ্গে ‘পৌষ মাসের পিরিত’ ছবির কাজের অভিজ্ঞতার কথা বলেন।

ছবিটি প্রসঙ্গে টনি ডায়েস বলেন, আমেরিকায় পাড়ি জমানোর ঠিক আগে ছবিতে কাজ করি। অনেক মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে আছে ছবিটির সঙ্গে।

“যশোরের খাজুরা নামক একটি এলাকায় ছবির কাজ করেছিলাম। সেটা আবার হাড়কাঁপানো শীতের সময়। শুটিং সেটে হাজির হতাম ভোর ৪টায়। সে কারণে রাত ৩টায় উঠে রেডি হতাম। এভাবে অনেকদিন সেখানে কনকনে শীতের মধ্যে কাজ করি। দৃশ্যগুলো আজও চোখে ভাসছে।”

স্কাইপি আলাপে টনি ডায়েস আরো বলেন, নারগিস আপা আমার বড় বোনের মতো। তার নির্মাণে ‘মেঘের কোলে রোদ’ ছবিতে কাজ করেছি। যেটা ছিল আমার অভিনয় ক্যারিয়ার জীবনের অন্যতম সফল একটি কাজ। তিনি চমৎকার একজন মানুষ। নির্মাতা হিসেবেও দারুণ মেধাবী। আমি দেশে না থেকেও ছবিটির প্রচারণায় স্কাইপিতে অংশ নিতে পেরে এতে খুব ভালো লাগছে।

বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে জিনপ্রিয় এ অভিনেতা বলেন, খুব মনে পড়ে বাংলাদেশকে। নিজের জন্মস্থান বলে কথা। কিন্তু আমেরিকায় প্রথম প্রথম মানিয়ে নিতে একটু কষ্ট হলেও এখন আর কিছু হয় না। তার কারণ হলো আমার কাছে আমেরিকাও অনেকটা ঢাকার মতো মনে হয়।

“আমার পরিবারের সবাই এবং আমার স্ত্রী প্রিয়ার পরিবারের সবাই এখানে থাকে। তাই এখন আর মনে হয় না আমি বিদেশে আছি। চাকরি, সংসার, পরিবার নিয়ে ভালোই আছি। তবে সবকিছুর পরেও প্রিয় মাতৃভূমিকে মিস করি। হয়তো আগামী জানুয়ারি মাসের ছুটিতে বাংলাদেশে বেড়াতে আসবো। সবার সঙ্গে কথা হবে।”

টনি ডায়েস আমেরিকাতে একটি বেসরকারি ফার্মের ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত আছেন। ২০০৮ সালের শেষের দিকে বাংলাদেশ ছেড়ে যান তিনি। ২০১২ সালে সর্বশেষ বাংলাদেশের নাটকে অভিনয় তিনি।

Tags: অভিনেতাটনি ডায়েস
Previous Post

দুই মাসের মধ্যে সাড়ে ৯ হাজার নার্স নিয়োগ: পিএসসি

Next Post

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Next Post

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সংসদ নেতার জীবন রক্ষাকারীর পাশে সাংসদরা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT