চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনডিটিভি’র কর্ণধারের বাড়িতে ভারতের সিবিআইয়ের হানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 06, জুন 2017
in আন্তর্জাতিক
A A

ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি-র কর্ণধার প্রণয় রায়ের বাড়িতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের অভিযানকে গণতন্ত্র ও মতপ্রকাশের উপর আঘাত বলেছে চ্যানেলটি। সোমবার সকালে সিবিআইয়ের গোয়েন্দারা প্রণয় রায়ের বাড়ি-সহ মোট চারটি জায়গায় অভিযান চালায়।

পিটিআই সূত্রে জানা যায়, বেসরকারি ব্যাঙ্ক আইসিআই থেকে ৪৮ কোটি রুপির ঋণ নিয়ে এনডিটিভি ঋণ খেলাপি হয়েছে – সেই মামলার সূত্র ধরেই আজকের অভিযান।

এনডিটিভি-র পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে সরকার শুধুমাত্র প্রতিহিংসার বশেই এই অভিযান চালিয়েছে।

এই অভিযান নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। নানা ইস্যুতে ভারতের বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেেএই টিভি চ্যানেলটি। দিল্লির জেএনইউ-তে সহিষ্ণুতা, ভারত জুড়ে গোরক্ষা বা গরুর মাংস নিষিদ্ধ করাসহ নানা ইস্যুতে সরকারের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নেয় এনডিটিভি।

বিজেপি-র নেতাদের অভিযোগ, এনডিটিভি একটা উদ্দেশ্যপূর্ণ লেফট লিবারেল, অর্থাৎ বাম ঘেঁষা ও উদারপন্থী অ্যাজেন্ডা নিয়ে চলে – আর বিজেপির নীতিকে সব সময় অন্যায়ভাবে আক্রমণ করে থাকে।

বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা গ্রহণ এবং এনডিটিভি-র শেয়ারের মূল্য বেশি করে দেখানো বা ‘ওভারভ্যালুয়েশনে’র অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং আয়কর বিভাগ অনেক আগেই এনডিটিভিকে একাধিকবার নোটিশ পাঠায়।

 

Tags: এনডিটিভি
Previous Post

ইফতারে পালং পাকোড়া

Next Post

নোংরা পরিবেশেই চলছে নওগাঁ আদালতের বিচার কাজ

Next Post

নোংরা পরিবেশেই চলছে নওগাঁ আদালতের বিচার কাজ

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT