চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার ইস্যুতে অস্থির বিশ্ব অর্থনীতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 05, জুন 2017
in আন্তর্জাতিক
A A

সৌদি আরবসহ আরব বিশ্বের ৬টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নড়েচড়ে বসেছে বিশ্ব অর্থনীতি এবং নেতৃবৃন্দ। বিশ্বের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর আশু সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশ্ব অর্থনীতিতে দেখা দেয় অস্থিরতা।

অস্ট্রেলিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উপসাগরীয় দেশগুলোর ঐক্য থাকা জরুরী। তাদেরকে নিজেদের মধ্যে বিভেদ দূর করতে হবে। তারা আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে কোন প্রভাব পড়লে তা সবার ওপরেই পড়বে।

প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর কথা বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমী বলেছেন, শান্তিপূর্ণ পথ, স্বচ্ছ আলোচনা এবং কূটনীতি দিয়েই চলমান সংকটের সমাধান করতে হবে। এই সংকটের দ্বারা কোন দেশই লাভবান হবে না বলে তিনি জানিয়েছেন।

কাতারের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ মধ্যপ্রাচ্য  সংকট নিরসনে কোন ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ হামিদ আবু তালেবি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ম্যাব্লাট ক্যবোসগ্লু সংলাপের মধ্য দিয়ে সংকট সমাধানের কথা বলেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সংহতিকে আমারা আমাদের দেশের সংহতি হিসেবে দেখি। দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয় থাকতে পারে কিন্তু আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান করতে হবে। এ ঘটনায় আমরা মর্মাহত এবং তার সমাধানে আমরা সব ধরনের সহায়তা দিব।

আর রাশিয়া বলেছে, তাদের স্বার্থেই উপসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরী। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি মেসকভ বলেছেন, এই কূটনৈতিক সংকট সন্ত্রাস দমনের যে সংকল্প তাতে কোন প্রভাব ফেলবে না বলে তারা আশাবাদী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ বলেছেন, এই সমস্যা কাতারের সঙ্গে ভারতের সম্পর্কে কোন প্রভাব ফেলবে না। আর পাকিস্তান বলেছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার তাদের কোন পরিকল্পনা নেই।

এদিকে এই ঘটনার পর ইতিহাদ এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, এয়ারএরাবিয়া, দুবাই এমিরেটস কাতারগামী তাদের সকল ফ্লাইট বাতিল করেছে। এছাড়া ঘটনার পর বৈশ্বিক তেলের বাজার ঊর্ধ্বমুখী রূপ নিয়েছে। কাতারের স্টক মার্কেট ৭.৩ শতাংশ পড়ে গেছে। উপসাগরীয় অন্য দেশগুলোতেও এর প্রভাব পড়েছে। দুবাইয়ের শেয়ার মার্কেট দশমিক ৮ শতাংশ এবং সৌদি আরবের দশমিক ২ শতাংশ পড়ে গেছে।

Tags: কাতারবিশ্ব অর্থনীতি
Previous Post

সহজ পথে অস্ট্রেলিয়ার সতর্ক যাত্রা

Next Post

বৃষ্টি ঘিরে নানা সমীকরণ

Next Post

বৃষ্টি ঘিরে নানা সমীকরণ

‘চার ওভার’ কাহিনীতে টিকে থাকার হাসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT