চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে মাথা ব্যথা!

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
11:23 পূর্বাহ্ন 06, জুন 2017
in লাইফস্টাইল
A A
মাথা ব্যথা!

মাথা ব্যথা!

মাথা ব্যথা অনেকেরই রমজান মাসের প্রাত্যহিক সমস্যা। ঘুমের স্বল্পতা, চা-কফির অভ্যাস হুট করে ছেড়ে দেয়া, পানি কম খাওয়া কিংবা খাদ্যাভ্যাসের কারণে রমজানে মাথা ব্যথা হতে পারে। সেই সাথে প্রচণ্ড রোদও হতে পারে মাথা ব্যথার কারণ। জেনে নিন রমজান মাসে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়।

পরিমিত ক্যাফেইন গ্রহণ
যারা অতিরিক্ত চা-কফি গ্রহণ করে অভ্যস্ত তাদের রমজান মাসে সাধারণত ক্যাফেইনের অভাবে মাথা ব্যথা হতে পারে। তাই রমজান মাস শুরু হওয়ার আগেই চা-কফি গ্রহণ কমিয়ে ফেলা দরকার ছিল। রমজানের কমপক্ষে এক সপ্তাহ আগে থেকে ক্যাফেইনের মাত্রা নিয়ন্ত্রণ করলে রোজা রাখলে মাথা ব্যথা করার প্রবণতা কম হয়। প্রয়োজনে সেহরিতে এক কাপ চা কিংবা কফি খেয়ে নিন। এতে ক্যাফেইনের অভাবে মাথা ব্যথার সম্ভাবনা কমবে।

সেহরিতে মিষ্টি খাবার পরিহার
অনেকেই সেহরিতে দুধ কলা দিয়ে ভাত কিংবা নানান রকম মিষ্টি খাবার খেয়ে থাকেন। সেহরিতে অতিরিক্ত মিষ্টি খাবার খেয়ে রোজা রাখলে মাথা ব্যথা করার সম্ভাবনা বেড়ে যায়। হঠাৎ রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়ে আবার দ্রুত কমে যাওয়ার ফলে মাথা ব্যথা হতে পারে। তাই সেহরিতে অতিরিক্ত মিষ্টি খাবার না খাওয়াই ভালো।

প্রচুর পানি পান
মানুষের মস্তিষ্কের ৭৫% পানি। তাই পানির সরবরাহ কমে গেলে ক্লান্তি ও মাথা ব্যথা করে। রমজানে মাথা ব্যথার অন্যতম কারণ হলো পানি শূন্যতা। রোজা রেখে যেহেতু পানি পান করা যায় না সেহেতু ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন। আর চেষ্টা করুন সেহরিতে কমপক্ষে এক লিটার পানি পান করার।

পর্যাপ্ত ঘুম
রমজানে ঘুমের অভ্যাস পরিবর্তনের কারণেও মাথা ব্যথা হতে পারে। যেহেতু সেহরির সময় ঘুম ভাঙ্গে, সেহেতু একটু আগেই ঘুমানোর চেষ্টা করুন। অনেকেই রাতে না ঘুমিয়ে সেহরি খেয়ে তারপর ঘুমান। এই অভ্যাসটি খুবই ক্ষতিকর। খেয়াল রাখুন যেন ঘুমের সময়টা কমপক্ষে ৭/৮ ঘণ্টা হয়। হেলথ টোয়েন্টিফোর।

Tags: ইফতারমাথা ব্যথারমজানসেহরি
Previous Post

সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন

Next Post

রোজা থাকার উপকার

Next Post
সারা দিন রোজা রাখার পর ইফতারের জন্য অপেক্ষা। ছবি: সংগৃহীত

রোজা থাকার উপকার

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT