চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির-মুমিনুলকে নিয়ে দোলেশ্বরের ভয়

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:23 অপরাহ্ন 04, জুন 2017
in স্পোর্টস
A A
গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা দুই পারফর্মার নাসির হোসেন ও মুমিনুল হক

গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা দুই পারফর্মার নাসির হোসেন ও মুমিনুল হক

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পারফর্ম করেছেন প্রায় সবাই। তবে ধারাবাহিকভাবে পারফর্ম করা খেলোয়াড় দুজন। একজন নাসির হোসেন, অন্যজন মুমিনুল হক। সোমবার লিগের শেষ রাউন্ডে নামার আগে গাজী গ্রুপের এই দুই পারফর্মারকে নিয়ে আলাদা ভাবনার কথা জানালেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কোচ মিজানুর রহমান বাবুল।

‘নাসির গত বছর আমাদের টিমে খেলেছে। এবার কেবল একটা ম্যাচে আউট হয়েছে সেটি আমাদের সঙ্গেই। নাসির সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ারস; বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে। তাকে নিয়ে আমাদের আলাদা একটা প্ল্যান তো থাকবেই। এছাড়া অন্যদের মধ্যে মুমিনুল আছে। নাসিরের চাইতেও মুমিনুল বেশি ভাল খেলে আমাদের সাথে। তাকে নিয়েও আলাদা করে ভাবতে হবে।’

কাগজে-কলমে আবাহনী কিংবা গাজীর মতো শক্তিশালী দল গড়তে পারেনি দোলেশ্বর। তবে শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানির মতো অভিজ্ঞরা ভাল করায় চ্যাম্পিয়নশিপ ফাইটে রয়েছে দলটি। প্রথম পর্ব ও সুপার লিগে গাজী ছাড়া ১০টি দলকে একবার করে হারিয়েছে মিজানুর রহমান বাবুলের দল। শেষ ম্যাচে গাজীকে হারিয়ে সব দলের বিপক্ষে জয়ের স্বাদ পেতে চায় তার দল।

‘অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা এখানে এসেছি। একটা ম্যাচ জেতার পর আমরা আবাহনীর কাছে হেরে গেছি। আবার গাজীর কাছে হেরে যাওয়ায় আমাদের একটা সুযোগ আসছে চ্যাম্পিয়নশিপের। ছেলেদের অনেক উদ্যম আছে। কালকের ম্যাচ নিয়ে সবাই খুব ইতিবাচক। জিততে চাই আমরা। চ্যাম্পিয়ন কে হয় না হয় ওটা পরের ব্যাপার। কিছু সমীকরণ তো আছেই। একবার শুনি আমরা জিতলে চ্যাম্পিয়ন হবো। আবার শুনি সমীকরণ আছে, হেড টু হেড। যাই হোক এ বছর সব টিমকে হারিয়েছি, একটা টিমকে পারিনি সেটি হল গাজী।’

বিকেএপির তিন নম্বর মাঠে সোমবার সকাল ৯টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে গাজী ও দোলেশ্বর। গাজী জিতলেই হয়ে যাবে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন। দোলেশ্বর জিতলে তাদের তাকাতে হবে পাশের চার নম্বর মাঠে আবাহনী-শেখ জামাল ম্যাচের দিকে। আবাহনী হারলে খুলে যাবে দোলেশ্বরের শিরোপা ভাগ্য। তখন গাজী-দোলেশ্বর দুটি দলের পয়েন্টই হবে সমান ২৪।

লিগের বাইলজ অনুযায়ী, দুটি দলের পয়েন্ট সমান হলে রানরেট বিবেচনায় যারা এগিয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। শেষ রাউন্ড শুরুর আগ পর্যন্ত গাজীর চেয়ে রানরেটে এগিয়ে দোলেশ্বর। শেষ রাউন্ডে আবাহনী ও দোলেশ্বর জয় পেলে তিন দলের পয়েন্ট হবে ২৪। সেক্ষেত্রে বিবেচনায় আসবে হেড টু হেড। হেড টু হেড বিবেচনায় গাজীর সম্ভাবনা বেশি।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

বাজেটে কোন ধরনের সমস্যা থাকলে সমাধান হবে: প্রধানমন্ত্রী

Next Post

লন্ডন হামলা: সাদিক খানের তীব্র সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
সিএনএন-ট্রাম্প-ফেকনিউজ

লন্ডন হামলা: সাদিক খানের তীব্র সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প

দুর্দান্ত জয়ে কোয়ার্টারে নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT