চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:29 অপরাহ্ন 04, জুন 2017
in জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দু’পক্ষের সংঘর্ষে আহত মাসুম আহমেদ নামের এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছে।

শনিবার দুপুরে কলেজের সোসাইটি অব বিটেক স্টুডেন্টস কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম আহত হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে।

নিহত মাসুম কালিহাতী উপজেলার কোকডহড়া গ্রামের হযরত আলীর ছেলে।

এ ঘটনায় আহত আশরাফুলের বাবা একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী খোকন মামুনসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েক জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

সোসাইটি অব বিটেক স্টুডেন্টস এর সভাপতি আহত আশরাফুল ইসলাম জানান, ‘কমিঠি গঠনকে কেন্দ্র করে মামুন-খোকন গ্রুপ আমাকে ক্যাম্পাসে আসার জন্য মেসে গিয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে আসে। পরে মোটরসাইকেল নিয়ে আমি ক্যাম্পাসে আসি। এসময় মাসুমও সেখানে ছিল। হঠাৎ খোকন ও মামুনের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ‘শনিবার বিটেক স্টুডেন্টস কমিটি গঠন নিয়ে খোকন ও মামুনসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে মাসুম ও আশরাফুলকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় স্থানীয়রা আহত আশরাফুলকে কালিহাতী হাসপাতালে এবং মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেলে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মাসুমকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।’

Tags: টাঙ্গাইলনিহতসংঘর্ষ
Previous Post

সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

Next Post

বাংলাদেশের তিনজনকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

Next Post
স্টিভেন স্মিথ

বাংলাদেশের তিনজনকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

পঞ্চম বোলার নিয়ে হিসাব কষছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT