চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর বিপক্ষে নামার অপেক্ষায় রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 04, জুন 2017
in স্পোর্টস
A A

উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হতে যাচ্ছে। মেসিডোনিয়ায় আগামী ৮ আগস্ট হবে লড়াইটি।

ক্রিস্টিয়ানো রোনালদো ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের আখড়া ছেড়েছেন সেই আট বছর আগে। কিন্তু হৃদয়ে এখনো ডাক দিয়ে যায় সাবেক ক্লাব ম্যানইউর দিনগুলি। কার্ডিফে ফাইনাল খেলতে যেয়ে সেই আবেগের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন। বলেছেন, রিয়ালের দর্শকদের চেয়ে ম্যানইউর দর্শকরা সহনশীল ও ভদ্র। ভালোবাসার সেই ক্লাবের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে সিআর সেভেনের। এবার প্রতিপক্ষ হিসেবে।

শনিবার রাতে কার্ডিফে জুভেন্টাসকে ৪-১ গোলের হতাশায় ডুবিয়ে ডুউডেসিমা জিতেছেন রোনালদোরা। চ্যাম্পিয়ন্স লিগ নাম নেয়ার পর টুর্নামেন্টটির ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা দুইবার ইউরোপ সেরার মুকুট পড়ল স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে রেড ডেভিলদের ট্রফির স্বাদ পাইয়ে দিয়েছেন লস ব্লাঙ্কোসদের সাবেক কোচ হোসে মরিনহো। আয়াক্স আমাস্টারডামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা কাপ জিতেছে ম্যানইউ। সেটিই উয়েফার নিয়ম অনুসারে দুই চ্যাম্পিয়নকে মুখোমুখি লড়াইয়ে নামিয়ে দিচ্ছে।

সর্বশেষ ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল রিয়াল ও ম্যানইউর। সেই সাক্ষাতে লস ব্লাঙ্কোসদের কাছ থেকে তিক্ত স্বাদই পেতে হয়েছিল ইংলিশ জায়ান্টদের। হেরে আসর থেকেই বিদায় নিতে হয় ম্যানইউকে।

Tags: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগউয়েফা ইউরোপা লিগ
Previous Post

কেন্দ্রীয় ব্যাংকে যাচ্ছে আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ স্বর্ণ

Next Post

পূর্বাচলে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

Next Post

পূর্বাচলে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

সন্ত্রাসী হামলা

লন্ডনে সন্ত্রাসী হামলা: কনজার্ভেটিভ পার্টির নির্বাচনী প্রচারণা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT