চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা প্রার্থীর সামাজিক মাধ্যমে কর্মকাণ্ড নজরে আনবে মার্কিন প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 03, জুন 2017
in তথ্যপ্রযুক্তি
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা প্রার্থীদের সামাজিক মাধ্যম কর্মকাণ্ড খতিয়ে দেখার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভিসা প্রত্যাশীর ফেসবুক, টুইটার, ইউটিউবের কর্মকাণ্ড নিবিড়ভাবে যাচাই বাছাই করা হবে।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ভিসার আবেদনকারীর অনলাইন কাজকর্ম সন্তোষজনক না হলে ভিসা পাওয়া কঠিন হতে পারে। যাচাই-বাছাইয়ের জন্য ভিসার আবেদনকারীদের ৫ বছরের সামাজিক মাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। শুধু সামাজিক মাধ্যমই নয় ভিসা প্রার্থীর ইমেইল, ফোন নম্বরসহ ১৫ বছরের ব্যক্তিগত তথ্যাবলীও আমলে আনা হবে।

তবে সবসময় সবার জন্য এমন প্রশ্নগুলোর উত্তর দেয়া লাগবে না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভাষ্যমতে, জাতীয় নিরাপত্তার জন্য যখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে তখনই ভিসার আবেদন করাদের মধ্যে ০ দশমিক ৫ শতাংশ আবেদনকারীর জন্য এসব প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক করা হতে পারে।

এই পরিকল্পনার সমালোচকদের দাবি এটা বাস্তবায়িত হলে কেবল ব্যক্তিগত তথ্যই হাতে আসবে। নিরাপত্তা নিশ্চিতে এসব তথ্য আদৌ কোনো কাজে আসবে না।

সমালোচনা থাকলেও সামাজিক মাধ্যম কর্মকাণ্ডে প্রশাসনিক যাচাই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে ক্রমেই নিয়মে পরিণত হচ্ছে।

Tags: মার্কিন ভিসাযুক্তরাষ্ট্রে ভিসা
Previous Post

কুম্বলের পরিবর্তে শেবাগ?

Next Post

কৃত্রিম দ্বীপে চীনের সামরিক শক্তি সহ্য করা হবে না: যুক্তরাষ্ট্র

Next Post

কৃত্রিম দ্বীপে চীনের সামরিক শক্তি সহ্য করা হবে না: যুক্তরাষ্ট্র

ভারতের মতো বাংলাদেশেও অপবাদের খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT