চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানের তৃতীয় দিনেও রাজধানী জুড়ে গণপরিবহনের চরম সংকট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 30, মে 2017
in বাংলাদেশ
A A

রমজানে তৃতীয় দিন গণপরিবহন সংকট চরমে পৌঁছেছে। পর্যাপ্ত বাসের অভাবে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে কাজ শেষে ঘরমুখী মানুষকে। অফিস ছুটির পর দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক পাচ্ছেন না কাঙ্খিত পরিবহন।

ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগ, বেশির ভাগ বাস সিটিং হয়ে চলছে বলে তারা উঠতে পারেননি। প্রয়োজনের তুলনায় গণপরিবহনের অভাব ছিল। এ ছাড়া একই সময়ে অফিস ছুটি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রমজান উপলক্ষে সরকারি-বেসরকারিসহ বেশির ভাগ অফিস ছুটি হয়েছে একই সময়ে। এতে রাস্তায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খায় নগরীর গণপরিবহন। রাজধানীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভুক্তভোগী ইব্রাহিম ফেরদৌস বলছেন, রমজানের আগে নতুন বাস নামানোর কথা ছিল। কিন্তু এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ কারণেই বাড়তি চাপ হচ্ছে। রমজানে অন্তত সকালে ও অফিস ছুটির পরে গণপরিবহনের সিটিং সার্ভিস যেন রাখা না হয়।

অনেকে অভিযোগ করে বলেন: সিটিং সার্ভিস হওয়ায় কোন বাসই থামাচ্ছে না। ওই গাড়িগুলোতে যদি দাঁড় করিয়ে ২০ থেকে ৩০ জন করে যাত্রী নিয়ে যেত তাহলে আমরা বাসায় গিয়ে ইফতার করতে পারতাম।

ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে যাত্রীদের অনেকে বলেন, রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে শপিংমলগুলোতে ঈদের কেনাকাটা শুরু হবে। ভোগান্তি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

Tags: গণপরিবহন সংকট
Previous Post

‘বাংলাদেশ এখন শ্রদ্ধা পাওয়ার মতো দল’

Next Post

অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

Next Post

অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু

জিয়ার ঝোড়ো সেঞ্চুরির পরও শেখ জামালের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT