চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রিয়ার ভিয়েনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 29, মে 2017
in বাংলাদেশ
A A

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে সোমবার বিকেলে অস্ট্রিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভিয়েনা সফরকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এবং সেদেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৩০মিনিটে ভিয়েনা আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে। অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভা যাত্রায় হোটেল ইমপেরিয়ালে নিয়ে যাওয়া হয়। দু’দিনের সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ১০ মিনিটে ভিয়েনার উদ্দেশ্যে ঢাকায় হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এবং ইকবাল সোবহান চৌধুরী, মন্ত্রি পরিষদ সচিব শফিউল আলম এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় এখানে গ্রান্ড হোটেলে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ”আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান শীষর্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরে প্রধানমন্ত্রী আইএইএ’র মহাসচিব ইয়োকিয়া আমানোর সাঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করবেন।
পরে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এর সঙ্গে এবং সেদেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। বৈঠকে কৃষি ও পশুসম্পদ, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, ফরেন অফিস কনসালটেশন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী  এ এইচ মাহমুদ আলী রোববার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, অভিবাসন সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং ইউরোপের বিভিন্ন দেশে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভিয়েনা সফরকালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
অস্ট্রিয়ায় দু’দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ মে সকালে দেশে ফিরে আসবেন।

Tags: আইএইএ সম্মেলনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশ ভারত নয়, বাংলাদেশ

Next Post

৪০ দেশের কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

Next Post

৪০ দেশের কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

টাইগার উডস গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT