চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতেও আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মোরা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 29, মে 2017
in আন্তর্জাতিক
A A

বাংলাদেশ অতিক্রম করার পর ভারতের মিজোরাম, মেঘালয় এবং মনিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুনাচল, আসামে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোরা। মোরা’র কারণে এসব এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বাংলাদেশ  আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোরা। মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। বাংলাদেশের পাশাপশি ভারতের কয়েকটি রাজ্যেও প্রভাব পড়বে মোরা’র।

বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে আরো এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রবল ঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে। এছাড়া মংলা ও পায়রা বন্দরের জন্য ৮ নম্বর মহা বিপদ সংকেত দেয়া হয়েছে। সব মাছ ধরার নৌকাকে সাগর থেকে ফিরে আসতে বলা হয়েছে।

সতর্কবার্তার পাশাপাশি মোরা মোকাবেলায় বাংলাদেশে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। ঢাকা থেকে দূরবর্তী সকল পথে নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দেশের ১২টি নদীবন্দরকে সতর্ক করাসহ ছোট ছোট নৌকাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে বলে বিআইডব্লিউটি ’র  যুগ্ম পরিচালক জহয়নাল আবেদীন জানিয়েছেন।

এছাড়াও জরুরী সেবার জন্য চট্টগ্রামে ২৪০টি চিকিৎসক দল গঠন করা হয়েছে। একইসঙ্গে সকল চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।

Tags: ঘূর্ণিঝড় মোরাভারত
Previous Post

টের স্টেগেনকে ছাড়ছে না বার্সা

Next Post

এসেছে শাকিব আর অপুর ‘রাজনীতির’ টিজার

Next Post

এসেছে শাকিব আর অপুর ‘রাজনীতির’ টিজার

সেমিতে নাদাল-জোকোভিচ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT