চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ড ছাড়ার ১৩ বছর পর সম্মানসূচক ডিগ্রি পেলেন জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 29, মে 2017
in তথ্যপ্রযুক্তি
A A

পড়াশোনা শেষ না করেই বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন মার্ক জাকারবার্গ। সামাজিক মাধ্যম ফেসবুক গড়ার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সেই বিশ্ববিদ্যালয় থেকেই ১৩ বছর পর সম্মানসূচক ডিগ্রি অর্জন করলেন তিনি।

তাকে ‘ডক্টর অব ল’ ডিগ্রি দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্মানসূচক এই ডিগ্রি নিতে বাবা-মাকে নিয়ে জাকারবার্গ হাজির হয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে।

মাত্র ৩৩ বছর বয়সী এই বিলিয়নিয়ার ডিগ্রি প্রাপ্তির ভাষণে নিজের বিশ্ববিদ্যালয়ের নবীনদের দেয়া ভাষণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, প্রেম এবং ফেসবুক গড়ার পুরোনো কথাগুলো তুলে ধরেন আবেগ ভরা কণ্ঠে।

নতুন কিছু করার অনুপ্রেরণা এবং সেই কাজে নানা রকম বাধা কাটিয়ে লক্ষ্যে অটল থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা প্রথমেই নিজের পরিবারের কথা স্মরণ করে বলেন,“মা, আমি সব সময়ই বলতাম আবার হার্ভার্ডে আসবো এবং ডিগ্রিটা পাবোই।”

সম্মানসূচক ডিগ্রি হাতে মা-বাবার সঙ্গে মার্ক জাকারবার্গ

ফেসবুক নিজের দীর্ঘ দিনের অধ্যাবসায়ের ফলাফল জানিয়ে জাকারবার্গ অনুজদের বলেন,‘দারুণ কিছু একটা করার জন্য লেগে থাকুন।’

বর্তমান প্রজন্ম এবং পারিপার্শ্বিকতা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের সিস্টেমেই কিছু সমস্যা আছে। আমি ১০ বছরেই বিলিয়নিয়ার হয়েছি। কিন্তু এখানে লাখ লাখ শিক্ষার্থী আছে যারা নিজেদের পড়াশোনার ঋণগুলোই ঠিকমতো পরিশোধ করতে পারে না। ব্যবসা শুরু করা তো বহু দূরের ব্যাপার। বর্তমানে আমরা খুব অস্থির একটা সময় পার করছি।’

“বিশ্বায়নের দৌঁড়ে কিছু মানুষ পিছিয়ে যাচ্ছে, কিছু বিষয় নিয়ে বিবাদ চলছে। একদিকে আছে স্বাধীনতা, উন্মুক্ততা ও গ্লোবাল কমিউনিটিগুলো, অন্যদিকে আছে স্বৈরতন্ত্র, বিচ্ছিন্নতাবাদ ও জাতীয়তাবাদ। যারা জ্ঞান, ব্যবসা বাণিজ্যের প্রসার ও অভিবাসনের বিরুদ্ধে তারাই সবকিছুর গতি কমিয়ে দিতে চায়। এই লড়াইটা দেশভিত্তিক নয় বরং চিন্তা ভিত্তিক। শুধু জিডিপি দিয়ে উন্নয়ন মাপলে হবে না বরং আমাদের উচিৎ অর্থবহন করে এমন কিছু করা।’’

মার্ক জাকারবার্গের ফেসবুক প্রোফাইলে দেয়া তথ্যানুযায়ী, ২০০৪ সাল পর্যন্ত হার্ভার্ডের ছাত্র ছিলেন তিনি।

Tags: ফেসবুকমার্ক জাকারবার্গ
Previous Post

ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় যেভাবে বন্ধ হলো দুই বাল্যবিয়ে

Next Post

বেরিয়ে এলেন শুভ আর শুভশ্রী

Next Post
আরিফিন শুভ

বেরিয়ে এলেন শুভ আর শুভশ্রী

বাজেটে পরিবেশখাতে বেশি নজর চায় পবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT