চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মসংস্থান: নারীর অগ্রগতির আরেক প্রমাণ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:32 অপরাহ্ন 28, মে 2017
in সম্পাদকীয়
A A

‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন। তবে বাংলাদেশের কর্মসংস্থানে বাংলাদেশের নারীরা কবি প্রত্যাশার চেয়ে একটু বেশিই করে ফেলেছেন। সর্বশেষ করা দুই বছরের জরিপে দেশের পুরুষদের চেয়ে নারীদের কর্মসংস্থানের বেশি বলে তথ্যে পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ বলছে, দেশে এখন ১৫ বছরের বেশি বয়সী শ্রমশক্তিতে থাকা মানুষের সংখ্যা ১০ কোটি ৬১ লাখ। তাদের মধ্যে চার কোটি ৮১ লাখ পুরুষের বিপরীতে নারী পাঁচ কোটি ৬০ লাখ। আর দেশে এখন মোট বেকারের সংখ্যা ২৬ লাখ। ২০১৪ থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত পরিসংখ্যান ব্যুরো যে জরিপ করেছে তাতে যে ১৪ লাখ নতুন কর্মসংস্থানের তথ্য পাওয়া গেছে তার নয় লাখই নারী। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নারী উন্নয়নে ব্যাপক সক্রিয়। প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারী। কাজেই কর্মসংস্থানে নারীদের এগিয়ে যাওয়া মোটেই আর্শ্চযের কিছু নেই। কৃষিতে ও গৃহস্থালীর কাজে নারীদের অবদানের বিষয় জরিপ বা মূল্যায়নের মাপকাঠিতে ফেললে, ওই সংখ্যা আরও অনেক অনেক বেশি হবে বলে আমরা মনে করি। তবে দেশে কর্মক্ষেত্রে আসা-যাওয়ার সময়ে নারীর নিরাপত্তা বাড়াতে হবে এবং সামাজিক বৈষম্য কমিয়ে আনতে পারলে অবস্থার আরও পরিবর্তন হবে। বিগত দুইদশকে নারী নির্যাতন প্রতিরোধে দেশের আইনী কাঠামো শক্তিশালী হয়েছে এবং সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেয়া হয়েছে, যা ইতিবাচক। তারপরও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নারী নির্যাতনের ঘটনা আমাদের থমকে দেয়। আরেকটি বিষয় না বললেই না, নারী পুরুষের মজুরি বৈষম্য। আগের চেয়ে শ্রমিকদের  মজুরি কিছুটা বেড়েছে, বেড়েছে নারী ও পুরুষ শ্রমিকের মজুরি বৈষম্যও। এক্ষেত্রে শুধুমাত্র নারী শ্রমিকদের সংগঠিত হয়ে দাবি আদায়ে আন্দোলনের সুযোগ নেই, সরকারকেই উদ্যোগ নিতে হবে সমাধানের। নারী শ্রমিকদের জন্য মজুরির সমতা নির্ধারণ করে নিশ্চিত করতে হবে নারীর কাজের মর্যাদাও। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি।

Tags: কর্মসংস্থাননারী
Previous Post

মানিকগঞ্জে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ নিহত ৫

Next Post

খুলনাকে শিরোপা দিয়ে উচ্ছ্বসিত রুমানা

Next Post

খুলনাকে শিরোপা দিয়ে উচ্ছ্বসিত রুমানা

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গুলিতে ৮ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT