চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ছাত্র-পুলিশ সংঘর্ষ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
12:35 অপরাহ্ন 26, মে 2017
in বাংলাদেশ
A A

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর। ঘটনায় আহত হয়েছে ১৭ জন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় টিএসসি থেকে সুপ্রিম কোর্ট মাজার গেটের দিকে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়লে তারা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চায়। তখন পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র সংগঠনের সদস্যরা। সংঘর্ষে আহত হয় বেশ কিছু সদস্য।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সারাদেশে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা সরকারের কাছে দাবি জানায়  শিগগিরি সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি আগের জায়গা পুনরায় স্থাপনের জন্য।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশের জলকামান এবং কাঁদনে গ্যাসে আহত হয়েছে ২৫-৩০ জন।

তিনি অারও বলেন,  লিটন নন্দীকে না ছাড়া পর্যন্ত শাহবাগ থানার সামনে তারা অবস্থান করবে।

ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা স্বীকার করে রমনা জোনের ডিসি মারুফ হোসেন গণমাধ্যমকে জানান, হাইকোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ। সেকারণেই ছাত্রদের ছত্র ভঙ্গ করতে কিছু টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতের বেলা সরিয়ে নেওয়া হয় সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি। এরপর থেকে ভাস্কর্য অপসারণ করার প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করে গণজাগরণ মঞ্চের একাংশের কর্মী, ছাত্র ইউনিয়ন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচীসহ আরও কিছু ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

Tags: সুপ্রিম কোর্ট
Previous Post

সাভারে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

Next Post

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের সমাবেশ

Next Post
বৃহস্পতিবার রাতের আধারে সরানো হয়েছে সুপ্রিম কোর্ট ভবনের সামনের ভাস্কর্যটি

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সংস্কৃতি কর্মীদের সমাবেশ

ভাস্কর্যটি সরানো খুবই প্রশংসনীয় পদক্ষেপ: হেফাজতে ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT