চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে’

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
9:32 অপরাহ্ন 25, মে 2017
in শিক্ষা
A A
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাংবাদিকতা বিভাগের ছাত্রদের র‌্যালি।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাংবাদিকতা বিভাগের ছাত্রদের র‌্যালি।

গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত  ‘জেসিএমএস উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘গণমাধ্যম গণতন্ত্রের প্রতিপক্ষ নয়। বরং গণমাধ্যম সাম্প্রদায়িক অপশক্তির প্রতিপক্ষ। গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম পবিত্র। এই পবিত্রতা রক্ষা করা আমার দায়িত্ব।’ গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন করাও তার অন্যতম লক্ষ্য বলে জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম।

সকাল নয়টায় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভাগটির ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী। এর সূচনা করেন বিভাগের উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিত্ব অধ্যাপক রোবায়েত ফেরদৌস। শোভাযাত্রাটি স্টেট ইউনিভার্সিটির বিজয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে কলাবাগান, রাসেল স্কয়ার মোড় প্রদক্ষিণ করে অনুষ্ঠানের মূল ভেন্যু ‘স্কলারস ইনে’ গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রদের গড়া অনলাইন টিভি SUB TV উদ্বোধন করেন মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম বলেন, দেশে মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আন্তরিক ভাবে কাজ করছে।

বেলা ৩টায় বিভাগটির জ্যেষ্ঠ প্রভাষক কাজী আনিছের সঞ্চালনায় এক বিশেষ টক শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, সাংবাদিক শরিফুল হাসান, রোজিনা ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনের শেষ অধিবেশন শুরু হয় সন্ধ্যায়। শিক্ষার্থীদের সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জেসিএমএস উৎসব।

Tags: গণমাধ্যম
Previous Post

দ্রোহের কবি প্রেমের কবি আমাদের চিরন্তন প্রেরণার উৎস

Next Post

রেইনট্রি’র এমডি, জিএমকে জিজ্ঞাসাবাদ করে যা বলল তথ্যানুসন্ধান কমিটি

Next Post

রেইনট্রি’র এমডি, জিএমকে জিজ্ঞাসাবাদ করে যা বলল তথ্যানুসন্ধান কমিটি

আওয়ামী লীগের দুই চ্যালেঞ্জ: মৌলবাদ আর দুর্নীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT