চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানের পর সহায়ক সরকারের রূপরেখা দিবে বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
5:23 অপরাহ্ন 25, মে 2017
in রাজনীতি
A A

রমজানের পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপরে জাতীয় প্রেসক্লাবে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান। এই সমাবেশের আয়োজন করে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।

সমাবেশে সিইসিকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের জন্য ইসি রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ কোথায় হয়, রাস্তা কোথায় হয়? সমতল ভূমি থাকলে রাস্তা বানানো সম্ভব হয়। সমান সুযোগ ও সমতল মাঠ তৈরি করতে হবে। আর এজন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে হবে। এটা না করে আপনি যতই রাস্তা বানান না কেনো, সেই রাস্তা নির্মাণ সম্ভব হবে না। রোডম্যাপ ঠিক করুন, আমরা সহযোগিতা করবো।

এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির বিষয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা জানেন না। এই তল্লাশি নাকি গোয়েন্দা সংস্থার পরামর্শে হয়েছে। সরকারের কাছে আমার প্রশ্ন, গোয়েন্দা সংস্থার পরামর্শ আপনাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ?

সরকারের সময় যখন শেষ হয়ে আসে তখন এরকম ভুল করে বলেও মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে সরকার তার দুর্বলতা প্রকাশ করেছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনড.খন্দকার মোশাররফ হোসেনবিএনপি
Previous Post

নতুন কোচ খুঁজছে ভারত

Next Post

মেসি-নেইমারের পর রোনালদোকে ঘিরে তদন্ত

Next Post

মেসি-নেইমারের পর রোনালদোকে ঘিরে তদন্ত

মাশরাফি ৩৫০, ৫০০’র অপেক্ষায় সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT