চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইজিপির জন্য এমপি বদির তোরণ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:03 অপরাহ্ন 24, মে 2017
in কক্সবাজার, জনপদ
A A
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক

পুলিশ প্রধানের টেকনাফ সফরকে স্বাগত জানানোর পাশাপাশি উখিয়া টেকনাফবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরের পাশে সড়কে তোরণ নির্মাণ করেছেন কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে যোগ দিতে বর্তমানে সীমান্ত শহর টেকনাফে অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তোরণে পুলিশ প্রধান ও এমপি বদির ছবি দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘মাদক ইয়াবা পাচার বন্ধে ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গত ৬ মের ভাষণের আলোকে আপনার আগমনে আমরা টেকনাফ উখিয়াবাসী ধন্য।’

বুধবার টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান। সেখানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন।

ওই সমাবেশে প্রধান অতিথি মাদক, ইয়াবা ও জঙ্গিবাদ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

Tags: আইজিপি এ কে এম শহীদুল হকআব্দুর রহমান বদি
Previous Post

কারাগারে শিক্ষক শ্যামল কান্তি

Next Post

কর ফাঁকি মামলায় করা মেসির আপিল খারিজ

Next Post

কর ফাঁকি মামলায় করা মেসির আপিল খারিজ

টাঙ্গাইলে পানিতে ডুবে তিন শিশুকন্যার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT