চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কার্ফ ছাড়াই সৌদি সফরে মেলানিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 20, মে 2017
in আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে তার সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প থাকলেও স্কার্ফ বা ওড়না দিয়ে মাথা ঢাকেননি তিনি। তবে সাবেক মডেল মেলানিয়া মুসলিমপ্রধান দেশ সৌদি সফরে সবার চিন্তাভাবনার অবসান করে পোশাকের দিকে বেশ লক্ষ্যই রেখেছেন।

সৌদি সফরে মেলানিয়া কেমন পোশাক পরবেন – সেটি নিয়ে সফর ঘোষণা হওয়ার পর থেকেই বেশ জল্পনা-কল্পনা চলছিল। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদিতে সস্ত্রীক সফরে মিশেল মাথায় স্কার্ফ না পরায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।

ট্রাম্প তখন নিজেই এর বিরোধিতা করে টুইট করেছিলেন, অনেকেই বলছে মিসেস ওবামা সৌদি আরবে স্কার্ফ পরতে অস্বীকৃতি জানিয়ে চমৎকার কাজ করেছেন। কিন্তু তারা (আরবরা) আসলে এতে অপমানিত হয়েছে। আমাদের এমনিই যথেষ্ট শত্রু আছে।

এমন প্রেক্ষাপটে সবাই আশা করেছিল, ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সফরে যাবেন, তিনি নিশ্চয় স্কার্ফ বা ওড়না পরেই যাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো।

প্রেসিডেন্টের সঙ্গে শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয়ার সময় মেলানিয়া ট্রাম্পের পরনে ছিল একটি অফহোয়াইট ফুলহাতা টপ এবং কমলা লেদার স্কার্ট। আর সৌদি সময় শনিবার সকালে যখন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাদের বহর নিয়ে বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান পৌঁছায়, তখন  দেখা গেল- মেলানিয়া প্রায় ঢোলা পুরোপুরি কালো একটি পোশাক পরে আছেন। আর কোমরে ছিল সোনালি মোটা বেল্ট।

হাত-পা ঢাকা পোশাকটি মেলানিয়ার রক্ষণশীল ধাঁচের পোশাকগুলোর একটি হলেও সঙ্গে কোনো স্কার্ফ বা ওড়না জাতীয় কিছু ছিল না। সফরসঙ্গী ট্রাম্পকন্য ইভানকা ট্রাম্পও কোনো স্কার্ফ বা হিজাব পরেননি। মাথার চুল না ঢেকে সৌদি আরবে অবতরণ করায়, বিশেষ করে মেলানিয়ার বেশ আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।

তবে সফরের আগে দেয়া এক বক্তব্যে অবশ্য সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, মার্কিন ফার্স্ট লেডিকে তার দৈনন্দিন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না। ‘আমরা তাকে যে কোনো স্টাইলের পোশাকেই স্বাগত জানাই।’

আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে অংশ নেয়ার পর আট দিনের সফরে সৌদি থেকে ইসরায়েল হয়ে ভ্যাটিকান, বেলজিয়াম ও সিসিলি সফর করবেন ট্রাম্প।

Tags: ইসলামিক সম্মেলনডোনাল্ড ট্রাম্পমেলানিয়া ট্রাম্প
Previous Post

বিএনপির ভিশন হচ্ছে ভীষণ সন্ত্রাস: প্রধানমন্ত্রী

Next Post

বনানীর ঘটনায় নির্যাতিতদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে পুলিশ

Next Post

বনানীর ঘটনায় নির্যাতিতদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে পুলিশ

বর্ধিত সভায় শেখ হাসিনার কাছে তৃণমূলের যত অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT