চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুত্বের ম্যাচে দাপুটে জয়

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
9:42 অপরাহ্ন 19, মে 2017
in স্পোর্টস
A A

আইরিশদের বিপক্ষে ৮ উইকেটের জয় দেখে হাথুরুসিংহে কী ভাবছেন তা কে জানে। একটা ভাবনা নিশ্চয়ই তার মনে দাগ কাটছে। সেই ভাবনা জুড়ে হয়তো থাকছে সৌম্য সরকারকে আগলে রাখার সেইসব দিনের কথা। আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে কিউইদের বিপক্ষে ৬১, আর শুক্রবার অপরাজিত ৮৭। আহামরি কোনও কিছু নয়। তবে হাথুরুর জন্য স্বস্তির। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সৌম্যকে ঘিরে যে পরিকল্পনা তিনি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে। স্বস্তি তিনি পেতেই পারেন।

দলটা আয়ারল্যান্ড বলে বাংলাদেশের জন্য অলিখিত একটা মর্যাদার লড়াই পর্দার আড়ালে ছিলই। সেই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করে র‌্যাঙ্কিং ভাবনা। নিচের সারির দলের বিপক্ষে হারলে রেটিং কমে যাবে। তাতে শঙ্কায় পড়তে পারে সরাসরি বিশ্বকাপ খেলা! টস জিতে ফিল্ডিং নিয়ে মাশরাফি-মোস্তাফিজরা সব শঙ্কা দূরে পাঠান। ১৮১ রানে প্রতিপক্ষকে আটকাতে ৪ উইকেট নেন মোস্তাফিজ। ইনজুরি থেকে ফেরার পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন। কাটারে সেই ধার ছিল না। মোস্তাফিজ এদিন নিজের রূপে ফিরলেন। ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে আইরিশদের বুঝিয়ে দিলেন অভিষেকের দিনগুলোতে কেন তাকে নিয়ে এত আলোচনা হয়েছিল।

বাংলাদেশ দলে কারও অভিষেক হলে চারদিকে একটা হৈ-চৈ পড়ে যায়। সাঞ্জামুল ইসলামকে নিয়ে সেই অর্থে কোনও উত্তেজনা ছিল না। আড়ালে থেকে সিনিয়র বোলারদের সাফল্যের দিনে তিনিও বলে গেলেন, ‘আমি ছিলাম’। ৫ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট তার। মাশরাফি ৬.৩ ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ৯ ওভারে ৩৮ দিয়ে নিয়েছেন এক উইকেট।

ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে রুবেল নিজের ছায়া হয়েছিলেন। আয়ারল্যান্ডে তার গতি আর নব্য সুইংয়ে ভরসা রাখেন হাথুরুসিংহে। রুবেল এদিন উইকেট পাননি ঠিকই, কিন্তু শুরুতে মেডেন নিয়ে আইরিশ শিবিরে ত্রাস ছড়িয়েছেন। তাকে অনুসরণ করে মোস্তাফিজ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। দ্বিতীয় ওভারে মেডেনসহ উইকেট নিয়ে বেরিয়ে যান। এই উইকেট দেখে আঁচ করা গিয়েছিল, আজ জমবে। দুই ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারির ব্যাক অব লেন্থে লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যানে সাব্বিরের হাতে।

সাব্বির আগের ম্যাচে এসেই ফিরেছিলেন। এদিন সৌম্যর সঙ্গে দেখে দেখে ব্যাট করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। শুরুতে বল ছেড়েছেন, ডিফেন্স করেছেন আর সিঙ্গেল নিয়েছেন। যতক্ষণে বড় শটের দিকে যান, ততক্ষণে ম্যাচ প্রায় শেষের দিকে। কিন্তু শুরুর শারীরিক ভাষা দেখে আঁচ করা গেছে একাদশে টিকে থাকতে বদ্ধপরিকর। শেষ পর্যন্ত দলকে জয় থেকে ১১ রান দূরে রেখে ফিরতে হয় তাকে। যাওয়ার আগে ৩৪ বলে করে যান ৩৫ রান।

সাব্বিরের কাজটা মূলত সহজ করেন তামিম আর সৌম্য। তামিম আউট হলেও দেখতে ভালো লাগে। আগের ম্যাচের কথা স্মরণ করুন না। অফস্টাম্পের বাইরের বাউন্সারে যেভাবে তুলে মারেন, তা দেখার মতো ছিল। কিন্তু টাইমিংয়ের অভাবে সীমানার কাছে ধরা পড়ে যান। এদিন এতটুকু পাল্টাননি। যতক্ষণ ছিলেন, ততক্ষণ বেশি বেশি স্ট্রাইক নিয়ে খেলেছেন। ৫৪ বল মোকাবিলা করে ৪৭ রানে যখন বিদায় নেন সৌম্য তখন ২৯টি বল খেলেছেন।

তামিম চলে যাওয়ার পর সৌম্য বেশি স্ট্রাইক নিতে থাকেন। এই সময়ে একটু খোলসের ভেতর ঢোকেন ঠিকই, কিন্তু বের হতে সময় নেননি। ২৫তম ওভারে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে যে চারটি মারেন, তা অনেক দিন মনে থাকার কথা ম্যাকার্থির!

Tags: ত্রিদেশীয় সিরিজ
Previous Post

বনানীতে ধর্ষণ: দুই তরুণীর সঙ্গে আপোষ রফার চেষ্টা করেছিল সাফাতের ড্রাইভার বিল্লাল

Next Post

মৌসুমী হামিদের দুটি স্ট্যাটাস নিয়ে তৈরি হলো নতুন প্রশ্ন

Next Post
‘জালালের গল্প’ ছবির দৃশ্য

মৌসুমী হামিদের দুটি স্ট্যাটাস নিয়ে তৈরি হলো নতুন প্রশ্ন

ঐশ্বরিয়ার উড়ো চুম্বন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT