চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় প্রকল্প বাস্তবায়নে ৩০ শতাংশ ঘুষ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:36 অপরাহ্ন 28, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

স্থানীয় পর্যায়ে প্রকল্প বরাদ্দের অর্ধেক টাকা ঠিকাদারদের ঘুষে খরচ করতে হয় বলে কাজের মান ঠিক থাকে না। সরকারি ক্রয় নিয়ে নাগরিক কমিটির সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

পরিকল্পনামন্ত্রীও স্বীকার করেছেন, তার কাছে যত অভিযোগ আসে তার অর্ধেকই স্থানীয় প্রকল্পের কাজের মান নিয়ে। 

সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়াতে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির সঙ্গে পরিকল্পনামন্ত্রীর এ বৈঠক ১০ম বারের মতো।

শুরুতেই উত্তরবঙ্গের তিনটি উপজেলায় স্থানীয় প্রকল্প নিয়ে পরিচালিত সমীক্ষার ফলাফল তুলে ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গর্ভনেন্স এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।

ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের রিসার্চ ফেলো ড. মির্জা এ হাসান বলেন, মূল ইনভেস্টমেন্টের ৩০ শতাংশ এমন ইনফর্মাল পে করেন অনেকেই। সেখানে মনিটরিংটা খুব শক্ত না।

আলোচনায় সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা বলেন, নিজেদের অর্থায়নে পরিচালিত প্রকল্প প্রণয়নেও বিদেশী ভাষা ব্যবহৃত হয়। ফলে যাদের জন্য প্রকল্প তারা কিছুই বুঝতে পারে না।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়ানোর দাবির সাথে সরকারও একমত। বলেন, আমিও অসংখ্য টেলিফোন পাই। তার মধ্যে অন্তত এক তৃতীয়াংশ এলাকার কাজ সমন্ধে অর্থাৎ কাজ হচ্ছে না সে নিয়ে।’

“আরও অভিযোগ আসে কাজের মান নিয়ে। কাজ সম্পন্ন করতে খারাপ ইট ব্যবহার করে। তখন আমি বলি ইউএনও সাহেবকে নিয়ে আমাকে ফোন করো, তাতেও কাজ না হলে বলি কাজই বন্ধ করে দাও।”

মন্ত্রী জানান, এখন থেকে গুগল আর্থের মাধ্যমেও বাস্তবায়নাধীন প্রকল্প কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

Tags: আ হ ম মুস্তফা কামাল
Previous Post

টাইগারদের বোলিং কোচ হচ্ছেন ডোনাল্ড?

Next Post

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছে আফগানিস্তান

Next Post

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসছে আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT