চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের দুর্নাম ঘোচানোর মিশন

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
12:09 অপরাহ্ন 29, আগস্ট 2016
in অর্থনীতি
A A

সরকারি ব্যাংক মানেই চুরি, লুটপাট আর অনিয়ম; এই কলঙ্ক থেকে রাষ্ট্রায়ত্ব ব্যাংককে মুক্ত করার মিশন ঘোষণা করেছেন নতুন ৩ ব্যবস্থাপনা পরিচালক। সোনালী, রূপালী ও অগ্রনী ব্যাংকে দায়িত্ব পেয়ে সকলেই বলেছেন, ব্যাংকের যেসব সূচক দুর্বল সেগুলো নিয়ে কাজ শুরু করেছেন প্রথম দিন থেকেই। আগামী ৩ বছরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের হারানো গৌরব ফিরিয়েও আনতে চান তারা।

ব্যাংকিং খাতে এই সরকারের দুই মেয়াদে অসংখ্য সফল উদ্যোগ রয়েছে। ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছে নিতে অসংখ্য মানবিক উদ্যোগ রয়েছে। আবার ক্ষমতাবানদের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার বেশ কয়েকটি বড় নজিরও রয়েছে ব্যাংকিং খাতে। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর স্বেচ্ছাচারিতা ম্লান করেছে সরকারের অনেক সাফল্য। সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকের নতুন ৩ ব্যবস্থাপনা পরিচালকই সতর্ক অতীতের কেলেংকারির বিষয়ে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আমার প্রথম কাজই হবে সোনালী ব্যাংকের এখন কি আছে সেদিকে নজর দেওয়া এবং আরেকটি হলো আমি কোথায় যেতে চাই। আমি খুবই আশাবাদী এই কারণে যে সোনালী ব্যাংকে দুই-তিনটি দুর্ঘটনা ঘটার পরও ব্যাংকটি পড়ে যায়নি। সারা দেশে ক্রিমিনালের সংখ্যা ১ পার্সেন্টও না। কিন্তু এই ১ পার্সেন্টকে নিয়ন্ত্রণ করার জন্যই সমস্ত অফিস-আদালত, কোর্ট-কাছারি, আইন।

দায়িত্ব নিয়েই প্রথম দিনে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি বলেন, সবগুলো ব্যাংকের অবস্থা যে খুবই ভালো তা বলা যাবে না। তবে ননপারফর্মিং লোনগুলোকে কিভাবে পারফর্মিং করা যায় সেই কাজটাকেই অগ্রাধিকার দেবো। একই সময়ে যেহেতু আমরা আইটিতে যাচ্ছি সুতরাং এসব ক্ষেত্রে ঝুঁকি অ্যাড্রেস করা যায় কিনা বা কত সঠিকভাবে অ্যাড্রেস করা যায় সেটাই হবে প্রথম কাজ।

অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক দু জায়গা থেকেই সহযোগিতার আশ্বাস পেয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চান তিনি।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম বলেন, সরকারি ব্যাংকগুলোর মধ্যে এই ব্যাংকটির অবস্থা সুখকর নয়। অবশ্যই এই ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঋণখেলাপি। সেটা মোকাবেলায় সবার সহায়তা নিয়ে এগিয়ে যাবো। এখন আমরা সবাই এই ব্যাংকগুলোকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার যুদ্ধে নিবেদিত। তাই ফুল নয় বরং সবার দোয়া দরকার।

সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকে নিয়োগ পাওয়া ৩ জনই সরকারের অন্য ৩ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই নিযুক্ত ছিলেন। রাষ্ট্রায়ত্ব ব্যাংকেই তাদের দীর্ঘ ক্যারিয়ার।

Previous Post

৫২ বছর পর কলম্বিয়ায় যুদ্ধবিরতি

Next Post

নাচতে নাচতে বিশ্বরেকর্ড ভাঙল হাজারো রোবট

Next Post

নাচতে নাচতে বিশ্বরেকর্ড ভাঙল হাজারো রোবট

জেলা পরিষদ সংশোধন আইনের খসড়া অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT