চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতির মাঠে মাশরাফিকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
3:25 অপরাহ্ন 17, মে 2017
in স্পোর্টস
A A

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টাইগারদের দ্বিতীয় ম্যাচটি শুরু বিকেল পৌনে চারটায়।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন। তাকে জায়গায় দিতে গত ম্যাচের একাদশ থেকে বাইরে গেছেন তাসকিন আহমেদ।

তিন প্রস্তুতি ম্যাচ আর কন্ডিশনিং ক্যাম্পে ঝালিয়ে নেওয়ার পর আসল লড়াইয়ে নেমে বৃষ্টির কবলে পড়েছিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। সেখান থেকেই ভালোকিছু করার আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছেন মাশরাফিরা।

ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিউজিল্যান্ড পরীক্ষার ম্যাচে স্মরণীয় একটি স্মৃতিও সঙ্গী হচ্ছে মাশরাফিদের। এই মাঠে প্রথম বিশ্বকাপ খেলার স্মৃতি আছে বাংলাদেশের। ১৯৯৯ বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নেমেছিল লাল-সবুজরা। ম্যাচটি জেতা হয়নি। ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। ওই বিশ্বকাপের পর থেকেই বদলে যেতে শুরু করে টাইগার ক্রিকেটের মানচিত্র।

আয়ারল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর ওয়ানডে দ্বিতীয়বার খেলতে নামল বাংলাদেশ। এখানে রেকর্ড ভালো নয় টাইগারদের। চার ম্যাচ খেলে দুটি হারের পিঠে একটি জয়, অন্যটি পরিত্যক্ত। ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হার; আবার আইরিশদের বিপক্ষেই পরের হারটি। ২০১০ সালের সফরে প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিল লাল-সবুজরা। আর শেষ ওয়ানডেতে গত শুক্রবার বৃষ্টিতে ভেসে গেছে বাকি ম্যাচটি।

বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Previous Post

এবার রন্টি ছেলের মা

Next Post

পায়ের রগ কাটা অবস্থায় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

Next Post

পায়ের রগ কাটা অবস্থায় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

সরাসরি দেখুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT